Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সুখবর পেলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হন ভারতের বীরভূমের কুড়ালজুলির বাসিন্দা ভুবন বাদ্যকর। তিনি মূলত বাদাম বাদাম দাদা কাঁচাবাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচাবাদাম―এমনই কথায় গান গেয়ে আলোচনায় এসেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে টালিউড ইন্ডাস্ট্রির তারকাদের কাছে পর্যন্ত নাম পৌঁছে যায় তার। ভুবন বাদ্যকর তারকা খ্যাতি পেলেও আধুনিক সময় ডিজিটাল প্লাটফর্মে এসে প্রতারণার শিকার হন। পড়ালেখা বেশি না জানার কারণে বিপাকে পড়েন তিনি। যে গান গেয়ে আলোচনায়বিস্তারিত পড়ুন
ছেলের লাশ ফিরে পেতে পুতিনের কাছে যে আকুতি নাভালনির মায়ের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নাভালনির লাশটি ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন তার মা লিউডমিলা। গত শুক্রবার অ্যালেক্সি নাভালনি যে কলোনিতে মারা যান, তার বাইরে এক ভিডিও বার্তায় নাভালনির লিউডমিলা এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাঁচ দিন ধরে ছেলের মুখটি দেখার সুযোগ চাইছেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি। এমনকি ছেলের লাশ কোথায়, সেটিও জানানো হচ্ছে না। আর নাভালনির স্ত্রী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, তার (নাভালনি) প্রিয়জনদের তাকে বিদায় জানানো থেকে দূরেবিস্তারিত পড়ুন
আরো ঘাঁটি ও সৈন্য হারালো মিয়ানমার জান্তা

মিয়ানমারের জান্তা বাহিনী গত চার দিনে আরো ঘাঁটি এবং সৈন্য হারিয়েছে। কাচিন, রাখাইন এবং মোন রাজ্য এবং সাগাইং এবং বাগো অঞ্চলে এই ঘাঁটিগুলো হারিয়েছে তারা। পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) এবং জাতিগত সশস্ত্র সংগঠন (ইএও) সারা দেশে আক্রমণ চালিয়ে যাওয়ায় একের পর এক ঘাঁটি হারাচ্ছে তারা। খবর মিয়ানমারের গণমাধ্যম ইরাওয়াদ্দির। আরাকান আর্মি জানিয়েছে, কাচিন রাজ্যের মান্দালে-মিটকিনা রোডের একটি কৌশলগত জান্তা ঘাঁটি সোমবার তিন দিনের লড়াইয়ের পর বিদ্রোহী সেনারা দখল করে নিয়েছে। কাচিনবিস্তারিত পড়ুন
জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

জামালপুরের বকশীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম ফারুক লিটন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের পাখিমারা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম ফারুক লিটন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। স্থানীয়রা জানান, সকাল ৯ টার দিকে গোলাম ফারুক লিটন ব্যবসার কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তিনি তাঁর বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতিরবিস্তারিত পড়ুন
হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাঁচকা টান, বুস্টার, প্যারাডাইস, টপবাজ গ্রুপের ৫০ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপের ৫০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০। এদের মধ্যে রয়েছে- টপবাজ গ্রুপ, গ্যাংস্টার প্যারাডাইস, বয়েজ হাই ভোল্টেজ, দে-দৌড়, হ্যাঁচকা টান, বুস্টারসহ আরও কয়েকটি গ্রুপের সদস্যরা। র্যাব জানায়, বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণ, হত্যাচেষ্টা এবং পাড়া-মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল এসব কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জবিস্তারিত পড়ুন
নড়াইলে চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্ম জয়ন্তী উৎসব

নড়াইলে চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্ম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। পোষা পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই মনে। নড়াইল জেলা প্রশাসন ও চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশন এর আয়োজনে একুশে পদক প্রাপ্ত চারণ কবি বিজয় সরকারের ১২২ তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে কবির বাসভবন নড়াইলের ডুমদি গ্রামে দুই দিনব্যাপী উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠানে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। এবিস্তারিত পড়ুন
কলারোয়া এসিল্যান্ড অফিসে মিললো অজ্ঞাত যুবকের লাশ

সাতক্ষীরার কলারোয়া এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অফিসে মিললো এক অজ্ঞাত যুবকের লাশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে চলার পথে পথচারীরা ভূমি অফিসের সামনের মাঠে ওই লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক কেউ ওই লাশকে শনাক্ত বা নাম পরিচয় জানাতে পারেনি। তার আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ভূমি অফিসে সেবা নিতে আসা এক নারী জানান, ‘মৃত ব্যক্তির নাম সুজন, বাড়ি কয়লায়। অনেক আগেই তার মা-বাবারবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর মতো দুঃসাহস ইউরোপের কোনো নেতাও দেখাতে পারেনি: কাদের

জার্মানিতে সদ্য শেষ হওয়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার সঙ্গে সম্পর্কে এ বৈঠকের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, সম্মেলনে গাজা যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে দুঃসাহস দেখিয়েছেন, তা ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধান দেখাতে পারেনি। সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিভিন্নবিস্তারিত পড়ুন
জামিন মঞ্জুর: মির্জা আব্বাসের মুক্তিতে বাধা নেই

ঢাকা রেওলয়ে থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মির্জা আব্বাসের বিরুদ্ধে হওয়া ১১ মামলার সবগুলোতে জামিন পেয়েছেন তিনি। তাই তার কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সোমবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এ নিয়ে তিনি সব মামলায় জামিন পেলেন। মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরি বলেন, মির্জা আব্বাসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

রাজু রায়হান, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় সাপের কামড়ে আকছেদ আলী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যুগিখালী ইউনিয়নের মীরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আকছেদ আলী ওই গ্রামের মৃত এসএম সরদারের পুত্র। ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, ‘আকছেদ আলীর বাড়ি তালুন্দিয়া বাজারের পাশেই মীরডাঙ্গা গ্রামে। সোমবার সকালে বাড়ির পাশের ফসলি মাঠে ধান ক্ষেতে কাজ করতে যান তিনি। আইল ছাঁটার সময় একটি বিষধর সাপবিস্তারিত পড়ুন

