Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত

হেলাল উদ্দিন, মনিরামপুর : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল গফফার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন। তিনি পৌরসভার মোহনপুর গ্রামের মৃত. বাঁকা আলী বিশ্বাসের ছেলে। ঘাতক পরিবহনটি পুলিশ আটক করে থানা হেফাজতে রেখেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়- রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আবদুল গফফার মোটরসাইকেল যোগে মনিরামপুর পৌর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মনিরামপুর পল্লী বিদ্যুতের সন্নিকটে পৌছালে পিছন দিক থেকে আসা যশোরগামী নিউ হানিফ পরিবহনটি তাকেবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী রেজিস্ট্রেশন সম্পন্ন, আশানুরূপ সাড়া

শেখ জিল্লু, কলারোয়া: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে রেজিস্ট্রেশন কার্যক্রম শনিবার মধ্যরাতে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খোলা একটি অ্যাপের মাধ্যমে সম্পন্ন হওয়া এ রেজিস্ট্রেশনে যুক্ত হয়েছেন এই কলেজের দেশ ও দেশের বাইরে থাকা আড়াই হাজারের অধিক প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠেয় সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী মহা মিলনমেলায় ফেলে আসা তারুণ্যের সোনাঝরা দিনের উচ্ছল- প্রাণবন্ত স্মৃতিচারণ করবেন আড়াই হাজারের বেশি পুরানো ও বর্তমানবিস্তারিত পড়ুন
বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মো : ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে ইকবাল হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে বেনাপোল পোর্টথানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধর্ষক ইকবাল বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের মুজিবর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, শনিবার বিকালে বেনাপোল কাগজপুকুর গ্রামে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক শিশু তার পাশের বাড়িতে অনান্য শিশুর সাথে খেলছিল। এসময় ঐ বাড়িতে থাকা বকাটে যুবক ইকবাল হোসেন তাকে মুখবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মানববন্ধন

আবুল কাসেম: শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাতক্ষীরার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে প্রেসক্লাবের সামনে শহীদ ভাষা সৈনিক আনোয়ার হোসেন স্মৃতি সংরক্ষন কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংরক্ষন কমিটির সাধারণ সম্পাদক এস কে হাসান। মানববন্ধনে সাংবাদিক,উন্নয়ন ও পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন। বক্তারা শহীদ আনোয়ার হোসেনকে ভাষা শহীদ হিসেবে রাস্ট্রীয় স্বীকৃতির দাবি জানান। সাতক্ষীরার বুধহাটা গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার হোসেন খুলনা বিএলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন

ওমর ফারুক বিপ্লব : সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেনের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভাপতি গাজী মোক্তার হোসেন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম টুটুল। প্রধান অতিথি বক্তব্যে বলেন, সাংবাদিক জাতির বিবেক আপনারবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অমর একুশ’র বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর ও বড়শিমলা কারবালা হাইস্কুল ফাইনালে

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে অমর একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর দু’টি সেমিফাইনাল রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয় বিজয়ী হয়েছে। সংসদীয় পদ্ধতির এ বিতর্কে স্পীকারের দায়িত্ব পালন করেন উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগরের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলী।বিস্তারিত পড়ুন
সাংবাদিক শেখ আমিনুর হোসেনের মাতা অসুস্থ, সাতক্ষীরার বিভিন্ন সংগঠনের সুস্থতা কামনা

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা।। সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, দৈনিক তৃতীয় মাত্রা’র সাতক্ষীরা ব্যুরো চীফ এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দেশ টাইমস deshtimes24.news এর সম্পাদক শেখ আমিনুর হোসেন ও সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নলকুড়া নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেনের মাতা আয়শা খাতুন গত শুক্রবার রাতে ব্রেন স্টোক করে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে পরে তার অবস্থা অবনতি হলে মেডিসিন বিশেষজ্ঞবিস্তারিত পড়ুন
খাদিজার এমপি পদ বাতিল চেয়ে আবেদন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় ব্যাংক ঋণের তথ্য গোপনের অভিযোগে চট্টগ্রাম-২ আসনের নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ারার এমপির পদ বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এই আবেদন করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ‘নির্বাচনের সময় হলফনামায় খেলাপি ঋণের কারণে মামলাসহ কোনো তথ্য দেননি। তথ্য গোপন করে সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন খাদিজাতুলবিস্তারিত পড়ুন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের গোলাগুলি, অনুপ্রবেশ থামেনি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দক্ষিণ সীমান্তের ঘুমধুমের তুমব্রু পয়েন্টে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রায় ১০ দিন বন্ধ থাকার পর রোববার সকাল ৯টায় তুমব্রু রাইট ক্যাম্প থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা জানান, গোলাগুলি ১০ মিনিট স্থায়ী ছিল। এদিকে তিন দিন আগেও ৮-১০ জন অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। ব্যবসায়ী সরওয়ার কামাল, ছৈয়দ হোসাইন ও ওসাইন তংচঙ্গা বলেন, তুমব্রু রাইট ক্যাম্প ও ঢেকুবুনিয়া থেকে এ গোলাগুলি হয়েছে। এতে তুমব্রু ও হেডম্যানপাড়ার মানুষবিস্তারিত পড়ুন
কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান সম্প্রতি পাওয়া তিনটি সাজার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শুক্রবার তার আইনজীবী লতিফ খোসা এ তথ্য জানিয়েছেন বলে খবরে বলা হয়েছে। দুর্নীতি, রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস ও বিবাহ আইন ভঙ্গের মামলায় মোট ৩১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ইমরান খান। তবে ইমরানের সমর্থকদের দাবি, নির্বাচনে অযোগ্য করতেই মূলত এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেয়া হয়েছে তার বিরুদ্ধে। গত ৮ ফেব্রুয়ারির নির্বাচনে ইমরানের দল পিটিআই সর্বাধিক আসনেবিস্তারিত পড়ুন

