Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশা-আশঙ্কার দ্বাদশ সংসদ নির্বাচন

সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, সব উদ্বেগ, উৎকণ্ঠা ও অস্বস্তি পরাভূত করে নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)বিস্তারিত পড়ুন
মনিরামপুরে গলায় ফাঁস দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

হেলাল উদ্দীন, মনিরামপুর (যশোর): গলায় ফাঁস দিয়ে ইভা (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। রবিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রামনাথপুর গ্রামে নিজ বাড়ির ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইভা উপজেলার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ওই গ্রামের মনিরুজ্জামান সরদারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে- মায়ের উপর অভিমান করে ইভা আত্মহত্যা করেছে।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৪টি আসনে ভোট গ্রহণ চলছে

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার ৪টি সংসদীয় আসনের ৬০২টি ভোট কেন্দ্রে এবার ১৭ লাখ ৪৬ হাজার ২২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। সাতক্ষীরা পুলিশ সুপারবিস্তারিত পড়ুন
নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিলেন মাশরাফি

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিলেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টার দিকে ভোট দেন তিনি। ভোটদান শেষে তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে যে সবাই ভোট দিতে আসছে এটা ভালো লাগছে। বিশেষ করে এই শীতের সময় এলাকার অনেক মুরুব্বীরা সকাল ৮টায় ভোট দিতে আসছেন। এখনোবিস্তারিত পড়ুন
ভোটারকে বাধা দিলে কঠোর ব্যবস্থা: র্যাব

র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোট দানে ভোটারকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা বেআইনি। এ কাজ যারা করবেন, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কঠোরভাবে দমন করা হবে। ভোটকেন্দ্রে র্যাবের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে মিরপুর-২ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ হুঁশিয়ারি দেন র্যাব কর্মকর্তা। র্যাবপ্রধান বলেন, ইতোমধ্যে বিএনপি, জামায়াত ও কিছু দল নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। মানুষের ব্যক্তিগত অধিকারবিস্তারিত পড়ুন
যেভাবে ঘরে বসেই জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি

আপনার ভোটার নম্বর, কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রে ভোট দেবেন ও এর ঠিকানাসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রায় সব কিছুই এখন ঘরে বসে জানতে পারবেন। এজন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া চাইলে কমিশনের ওয়েবসাইট থেকেও ভোটের তথ্য জানতে পারবেন। প্রথমেই জেনে নেওয়া যাক অ্যাপ থেকে কিভাবে তথ্য পেতে পারেন। প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর বা থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ফোনেবিস্তারিত পড়ুন
ভোট ঘিরে দুদিন বন্ধ ৩২ ট্রেন

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে রোববার চলাচল করবে না দেশের বিভিন্ন রুটের ৩২টি লোকাল ট্রেন। নির্বাচনের সময় রেলপথ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে কমলাপুর রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান সাংবাদিকদের বলেন, কিছু লোকাল ট্রেনের চলাচল বাতিল করেছি। যেহেতু ইলেকশনের সময় লোকাল মুভমেন্ট কম থাকবে, সেজন্য আমরা পূর্বাঞ্চলের ২০টা এবং পশ্চিমাঞ্চলের ১২টা ট্রেন শনিবার ও রোববার বন্ধ থাকবে। লোকাল ট্রেনগুলো বন্ধ রাখা হলেও আন্তঃনগর সববিস্তারিত পড়ুন
৯ জেলায় ১৬ ভোটকেন্দ্রে আগুন

নির্বাচনের আগে সারাদেশের বেশ কয়েকটি জেলায় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে গাজীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরগুনা, শরীয়তপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণার ভোটকেন্দ্র। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এসব কেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় কেন্দ্রগুলোতে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গাজীপুরে ২ ভোটকেন্দ্রে আগুন গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিএনটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জয়দেবপুর ফায়ারবিস্তারিত পড়ুন
সংসদ নির্বাচন: সাতক্ষীরা-১ আসনে ভোটের সমীকরণে এগিয়ে নৌকার স্বপন

কলারোয়া সাতক্ষীরা প্রতিনিধি: ৭ জানুয়ারী, রবিবার। আশা-আশঙ্কার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন। কয়েক ঘন্টার মধ্যেই নিশ্চিত হবে কার নামের পাশে যুক্ত হবে ‘এমপি’ পদবী। তবে ‘সাবেক’ হচ্ছেন বর্তমান এমপি এড.মুস্তফা লুৎফুল্লাহ। বর্তমানের গতানুগতিক হিসেবে এই আসনে নৌকার বিজয় অনেকটা সময়ের অপেক্ষামাত্র, অনেকটা ঘোষনার অপেক্ষামাত্র। তবে গতানুগতিক হিসেবের বাইরেও সারাদেশে মতো সাতক্ষীরা-১ আসনের ভোটাররাও মেলাতে শুরু করেছেন অনেক কিছুর হিসাব। কাকে ভোট দিলে কী হবে- তা ভাবছেন তারা। বেহাল সড়ক আর এলাকারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম, ভোরে ব্যালট পেপার

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা সংগ্রহ করছেন এসব উপকরণ। নির্বাচনের দিন ভোরে পৌছাবে ব্যালট পেপার। শনিবার (৬ জানুয়ারি) সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে গিয়ে যায় উৎসবমুখর পরিবেশে চলছে প্রতিটি কেন্দ্রের এসব জিনিসপত্র সংগ্রহের কাজ। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার, পুলিশ আনসারসহ প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সরঞ্জামাদি ও কাগজপত্র বুঝেবিস্তারিত পড়ুন

