শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা” প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো

১৭ ফেব্রুয়ারি শনিবার, বিকাল ৩টায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রামাণ্য চলচ্চিত্র “ড. নূরুন নবী, আজীবন মুক্তিযোদ্ধা” এর প্রিমিয়ার শো। যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন নবীকে নিয়ে প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন কানাডাপ্রবাসী চলচ্চিত্র নির্মাতা নাদিম ইকবাল।
প্রিমিয়ার শো তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এম.পি; তানভীর হাসান (ছোট মনির), এম.পি; রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক; এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
ড. নূরুন নবীর লেখা সাড়া জাগানো বই “বুলেট অব সেভেন্টি ওয়ান: আ ফ্রিডম ফাইটার্স স্টোরি” অবলম্বনে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্রটির দৈর্ঘ্য ১ ঘণ্টা ৩০ মিনিট।

১৯৭১ সালে ড. নূরুন নবী বাংলাদেশ ছাত্রলীগের ফজলুল হক হল শাখার সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তারপর জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, কিউশু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। সত্তর দশকে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রথম সিনেটের সদস্য। ১৯৮০ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ড. নূরুন নবীর পেটেন্টকৃত আবিষ্কার ও পাবলিকেশনের সংখ্যা ৫৫টি।
৮০ এর দশকে আমেরিকায় ইউনাইটেড মুভমেন্ট ফর ডেমোক্রেটিক বাংলাদেশ এবং ৯০ এর দশকে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১ এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি প্রতিষ্ঠার নেতৃত্বে প্রধান ভূমিকা রাখেন। বঙ্গবন্ধু পরিষদ, যুক্তরাষ্ট্র- এর প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক এবং বর্তমান সভাপতি। বাংলাদেশ সোসাইটি ফর নিউজার্সি- এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সভাপতি।
ড. নূরুন নবী ২০০৭ সাল থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবোরো শহরের নির্বাচিত কাউন্সিলম্যান। তাঁর স্ত্রী ড. জিনাত নবীও একজন বিজ্ঞানী।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী
  • সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ