শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেখ হাসিনার সঙ্গে কাতার ও ডেনিশ প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিয়েছেন।
জার্মানির মিউনিখের হোটেল বেয়েরিশার হফের কনফারেন্স হলে বিকালে কনফারেন্স চেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি স্বাগত বক্তব্য রাখেন।

সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মিত্তে ফ্রেডেরিকসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট এবং যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ সম্মেলনের সাইড লাইনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

এছাড়া সম্মেলনস্থলে বিশ্বব্যাংকের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর (ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপ) অ্যাক্সেল ভেন ট্রসেনবার্গ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাসও সম্মেলনস্থলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এর আগে উইমেন পলিটিক্যাল লিডারস (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার আবাসভবনের দ্বিপক্ষীয় বৈঠক কক্ষে সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এমএসসি-২০২৪ আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এটি বরাবরের মতো এবারও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর ওপর উচ্চপর্যায়ের বিতর্কের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। ১৯৬৩ সালের শরতে প্রতিষ্ঠিত এমএসসি পরবর্তী প্রধান সম্মেলন পর্যন্ত এবং সম্মেলন চলাকালে এর ৬০তম বার্ষিকী উদযাপন করবে।

ইওয়াল্ড ফন ক্লিস্টের দ্বারা এটি প্রতিষ্ঠার ছয় দশক পর এমএসসি এবারও সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য বিশ্বের জ্যেষ্ঠ সিদ্ধান্ত গ্রহণকারী এবং চিন্তা-নায়কদের একত্রিত করেছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে তিন দিনের সরকারি সফরে মিউনিখ পৌঁছান।

একই রকম সংবাদ সমূহ

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট দিলো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ওবিস্তারিত পড়ুন

মার্কিন ভিসা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা

মার্কিন ভিসার জন্য আবেদনকারী অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলের প্রাইভেসিবিস্তারিত পড়ুন

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নয়’: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তের বাইরে আছে ‘বন্ধু-অংশীদার, প্রভু নেই’ বলেন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।বিস্তারিত পড়ুন

  • প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা-আঙ্কারা: পররাষ্ট্রমন্ত্রী
  • শাহজালাল বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার
  • জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের
  • ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা
  • বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়
  • সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত
  • পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?
  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী