Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ৫ লক্ষ টাকা উত্তোলন!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমীন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের স্বাক্ষর জাল করে ৪,৯০,৭২০ ব্যাংক থেকে উত্তোলন করেছেন উপজেলা চেয়ারম্যানের অফিস সহায়ক পান্না কুমার রায়। গত ৭ ডিসেম্বর সোনালী ব্যাংক তালা শাখার চলতি হিসাব নং ২৮২০১০০০১৪০১১ থেকে এসবি ২৮২০৭৮৮৫৯৯৫ নং পাতা জমা দিয়ে এই টাকা উত্তোলন করেন তিনি। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে পান্না কুমার রায় উপজেলাবিস্তারিত পড়ুন
কলারোয়ার ছেলে আবির যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ার ছেলে আবির হোসেন মার্কিন যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত আবির হোসেন (৩৮) উপজেলার হেলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিংমলে গত ৩০ ডিসেম্বর মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে তিনি নিহত হন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৩ বোন ৫ ভাইয়ের মধ্যে মধ্যে নিহত আবির সবার ছোট। ২০২২ সালের ৩০ ডিসেম্বর স্বপ্ন পূরণের লক্ষ্যে আবির হোসেন স্কলারশিপ নিয়ে আমেরিকায়বিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সোহেল রানা (৪৫) ও মোঃ টুটুল মোল্লা (৩৪) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ সোহেল রানা (৪৫) নড়াইল জেলার সদর থানাধীন চাচড়া গ্রামের মৃত নেছার আলীর ছেলে এবং মোঃ টুটুল মোল্লা (৩৪) একই গ্রামের মোঃ দেলোয়ার মোল্লার ছেলে। সোমবার (১জানুয়ারি) নড়াইল সদর থানাধীন তুলারামপুর ইউনিয়নের চাচড়া গ্রামের চাচড়া টু মাইজপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপনবিস্তারিত পড়ুন
যুদ্ধাপরাধী মানুষ হত্যাকারী বিএনপিকে বাংলার জনগণ নিশ্চিহ্ন করে দেবে: শেখ সেলিম

১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মূল মদদদাতা পাকিস্তানিদের দোসর স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াত। তারা মুক্তিযুদ্ধে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও সারাদেশে অগ্নিসংযোগ, লুণ্ঠন, গণহত্যায় মেতে উঠেছে তারা। জিয়া-মুস্তাক বঙ্গবন্ধুর কাছে থেকেও তাঁকে খুন করতে দ্বিধা করেনি। তাদের উত্তরসূরি বিএনপি-জামায়াত। এদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। বাংলার মানুষ বুঝে গেছে বিএনপি-জামায়াত ২২ হাজারের বেশি যুদ্ধাপরাধীদের দল। তারা দেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ। আওয়ামী লীগ দেশের উন্নয়ন, মানুষেরবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত

কলারোয়া আলিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৩ সালের এবতেদায়ী ও ৮ম, ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ৬ষষ্ঠ ও ৭ম শ্রেনীর বাৎসরিক মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট ফরম এবং রিপোর্ট কার্ড প্রদান করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সাবেক অধ্যক্ষ মুহা. আইয়ুব আলীসহ সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ। অতিথিবৃন্দ ১ম,বিস্তারিত পড়ুন
নতুন বইয়ের যত্ন নিতে হবে, যেন ছিঁড়ে না যায় : শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে তা যত্নে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ছোট্ট সোনামণিদের বলবো—বইগুলো যত্নে রাখবা। নিয়মিত যত্ন নিবা, যেন দ্রুতই ছিঁড়ে না যায়।’ নতুন বই নিয়ে স্মৃতি রোমন্থন করে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেন, ‘আগে তো পুরোনো বই দেওয়া হতো। ছেঁড়া, জীর্ণশীর্ণ থাকতো। এখন সবাই নতুন বই পায়। নতুন বইয়ের ব্যাপারটাই আলাদা। নতুন বই খুলবে, ঘ্রাণ নিবে, মলাট লাগাবে, নাম লিখবে; কত কী কাজ!’ শিক্ষার উন্নয়নেবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে নোঙ্গর প্রতিকের নির্বাচনী জনসভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে কৃষ্ণনগর ইউনিয়ন বাসীর আয়োজনে মাওঃ মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে ও মিজানুর রহমানের সঞ্চালনায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে নোঙ্গর প্রার্থী এইচএম গোলাম রেজার নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের মনোনীত নোঙ্গর এর প্রার্থী এইচ এম গোলাম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
কলারোয়ার উত্তর মুরারীকাটীতে নৌকার সমর্থনে পথসভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় দেশকে বাঁচাতে ও গণতন্ত্র রক্ষা করতে নৌকায় ভোট চাইলেন নেতৃবৃন্দ। শনিবার বিকেলে কলারোয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মুরারীকাটির উত্তর পাড়া জামে মসজিদ ময়দানে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ইমাদুল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
কলারোয়ার বিভিন্ন বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধারা

এস এম ফারুক হোসেন: সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা মুসলিম আলী, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম হাজরা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
‘ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স’ : শার্শায় ইসি আহসান হাবিব

এম ওসমান, বেনাপোল: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘একটি জাল ভোট পড়লেই প্রমাণ সাপেক্ষে সেই ভোটকেন্দ্র বন্ধ করে দেয়া হবে। ৭ জানুয়ারির নির্বাচনে কোনো কারচুপি করার সুযোগ নেই। ভোট সুষ্ঠু করতে নির্বাচন কমিশন জিরো টলারেন্স দেখাবে। প্রার্থী যত শক্তিশালী হোক বা দুর্বলই হোক-কাউকে ছাড় দেওয়া হবে না। কেন না সবাই কমিশনের কাছে সমান। শতভাগ নিরপেক্ষতা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে। আগামী নির্বাচনের দিকে দেশি-বিদেশিসহ সকলে তাকিয়েবিস্তারিত পড়ুন

