শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানে নওয়াজের দলে যোগ দিলেন ৬ স্বতন্ত্র প্রার্থী

পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে এবার দলীয় প্রতীকে লড়তে পারেনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা। তারা এবার স্বতন্ত্র হয়ে লড়ে ৯৭টি আসনে জয় ছিনিয়ে এনেছেন। এদের মধ্যে একজন গতকাল নওয়াজের দল পিএমএল-এনে যোগ দিয়েছেন।

পিটিআই সমর্থিত নয়, এমন কিছু স্বতন্ত্র প্রার্থীও এবারের নির্বাচনে জয় পেয়েছেন। তাদের মধ্যে ৫ জন আজ পিএমএল-এনে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তাদের অভিনন্দন জানিয়েছেন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, নির্বাচনী ফল ঘোষণার তিন দিনের মধ্যে স্বতন্ত্ররা যেকোনো দলে যোগ দিয়ে সরকার বা বিরোধী দল গঠনে ভূমিকা রাখতে পারবেন।

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের প্রায় ৬০ ঘণ্টার পরে ফলাফল ঘোষণা হয়েছে রোববার। অর্থাৎ আর মোটামুটি ৪৮ ঘণ্টার মধ্যেই নির্ধারিত হয়ে যাবে, স্বতন্ত্ররা কে কিভাবে পার্লামেন্টে যোগ দেবেন।

পাকিস্তানের এবারের নির্বাচনে সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা (১৩৪ আসন) পায়নি কোনো দল। ফলে জাতীয় ও প্রাদেশিক পরিষদে আসন সংখ্যা বাড়াতে স্বতন্ত্র সদস্য-নির্বাচিতদের দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নওয়াজের পিএমএল-এন, বিলাওয়াল ভুট্টো জারদারির পিপিপি’সহ প্রায় প্রতিটি দল। এ নিয়ে চলছে তীব্র দরকষাকষি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, রোববার পর্যন্ত মোট ছয়জন স্বতন্ত্র বিজয়ী প্রার্থী পিএমএল-এনে যোগ দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন পিটিআই সমর্থিত এনএ-১২১ আসনের ওয়াসিম কাদিরও।

কাদির পিএমএল-এনেরই সাবেক এমপি এবং লাহোরের সাবেক ডেপুটি মেয়র। তিনি ২০১৮ সালে পিটিআইয়ে যোগ দিয়েছিলেন। রোববার পিএমএল-এনের প্রধান সংগঠক মরিয়ম নওয়াজের সঙ্গে সাক্ষাৎ করে দলে ফেরেন ওয়াসিম কাদির। পিএমএল-এনে যোগ দিয়ে তিনি বলেছেন, আমি ঘরে ফিরেছি।

একইভাবে এনএ-৪৮ থেকে রাজা খুররম নওয়াজ, এনএ-৫৪ থেকে ব্যারিস্টার আকিল, এনএ-১৪৬ থেকে পীর জহুর হুসেন কুরেশি, এনএ-১৮৯ থেকে সরদার শমসের মাজারি এবং এনএ-২৫৩ থেকে ব্যারিস্টার মিয়ান খান বুগতিও পিএমএল-এনে যোগ দিয়েছেন।

নওয়াজ শিবিরে যোগ দিয়েছেন পিপি-৯৭ (চিনিওট-৪) আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সাকিব খান চাদ্দারও। এর ফলে পাঞ্জাব বিধানসভায় পিএমএল-এনের আসন আরও বেড়েছে। পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের পরে সাকিব দলটিতে যোগ দেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল