সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংকট কাটিয়ে উঠছে দেশ, ফিরে এসেছে ট্র্যাকে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট থাকলেও তা কাটিয়ে উঠছে। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। বাংলাদেশ এখন ঊর্ধ্বমুখী। বাংলাদেশ যে সম্ভাবনার দেশ, সেই ট্র্যাকেই ফিরে এসেছে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) আবাসিক প্রতিনিধি আর্নদ হেমিলিয়ারসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ নাকি দেউলিয়া হয়ে গেল? না বাংলাদেশ কোথায় দেউলিয়া? আমাদের রিজার্ভ উন্নতি করছে।

অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, সংকট অনগোয়িং। সংকট আছে কিন্তু আমরা ওভারকাম করছি। আস্তে আস্তে আমরা উন্নতি করছি। যদি ধারণা করেন- নতুন মন্ত্রিসভা হলো, কালই সব ঠিক হয়ে যাবে, এমনটা হবে না; কিন্তু অন দ্য ওয়ে, আস্তে আস্তে করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রজেক্ট চালু আছে। সেখানে তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসছেন। সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রতি বছরই উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। এ বছর উদ্ভাবনী বিষয়ে বাংলাদেশসহ অন্যান্য সবার সঙ্গে আলোচনা হয়েছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, মার্কেটিং একটা সমস্যা। কৃষকের কাছ থেকে পণ্য ঢাকায় আসতে আসতে মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যায়। এটা একটা বড় সমস্যা। আমরা চিন্তাভাবনা করছি কিভাবে এটাকে পরিবর্তন করা যায়।

অর্থমন্ত্রী বলেন, আইএফএডি এখানে সব সময় আমাদের সাহায্য করে। শুধু তারা একা নয়, আমাদের অনেক পার্টনার আছে যেমন, জাপান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এছাড়া আমাদের আরও ডেভেলপমেন্ট পার্টনার আছে তারা বিভিন্ন আইডিয়া নিয়ে আসে। তারপর মিলেমিশে আমরা একটা রাস্তা বের করে যেতে শুরু করি।

তিনি বলেন, আমরা কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না; কিন্তু আমরা সবার সঙ্গে পরামর্শ করে কাজ করি, আইডিয়া গ্রহণ করি, সেটাকে বড় করি। আর্থিকভাবে বিভিন্ন পার্টনার সহায়তা করে। এভাবেই চলে।

এর আগে সকালে এডিবি ও ফ্রান্সের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন- সেখানে কী আলোচনা হয়েছে, তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ তো এখন ভালো করছে। তবে আমরা সমস্যা থেকে একেবারে বের হয়ে গেছি তা কিন্তু নয়।

এডিবি নতুন কোনো প্রতিশ্রুতি দিয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নিশ্চয়ই করেছে। তারা বাংলাদেশকে সাহায্য করছে। এটা চলমান থাকবে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী