Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ওসি-ইউএনওরা ভোটকেন্দ্রের ভেতর প্রভাব বিস্তার করতে পারবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এখন যাঁরা যেভাবেই অভিযোগ করেন না কেন মূলত খেলাটা হবে ভোটের দিন। ওসি, ইউএনওরা ভোটকেন্দ্রের ভেতরে প্রভাব বিস্তার করতে পারবে না, কিছুই করতে পারবেন না। যদি প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রে তাঁর কর্তৃত্ব বজায় রাখতে পারেন। রোববার বেলা ৩টার দিকে ময়মনসিংহ টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় চিংড়ি চাষ প্রদর্শনী খামারে মাঠ প্রদর্শনী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় এ্যালগোটেক এ্যাকোয়া’র মাঠ প্রদর্শনী ও পরিচিতি বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২ টায় চিংড়ি চাষ প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্র এল্লারচরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংড়ি চাষ প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূরে আলম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ ড. এ. বি. এম. করীফ উদ্দিন। প্রধান আলোচক জেলা মৎস্য কর্মকর্তা মো: আনিছুর রহমান, বিশেষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ক্রিকেট টুর্নামেন্টে কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের জয়

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ক্লেমন সাতক্ষীরা একাডেমী আয়োজিত ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টে রবিবারের খেলায় মুখোমুখি হয় কলারোয়ার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সমকাল স্পোর্টস একাডেমি, তালা। সকালে টসে জিতে সমকাল স্পোর্টস একাডেমি ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবকে ব্যাটিং করতে পাঠায়। ব্যাটিং করতে নেমে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব নির্ধারিত ৩০ ওভারের ২ বল বাকি থাকতে সবকয়টি উইকেট হারিয়ে ১৬০ রানের লক্ষ্য মাত্রা ছুঁড়ে দেয় সমকাল স্পোর্টস একাডেমিকে। দলের পক্ষেবিস্তারিত পড়ুন
ক্লাসটার ভিত্তিক
কলারোয়ায় নতুন কারীকুলাম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়ায় নতুন কারীকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাসটার ভিত্তিক প্রশিক্ষণের সমাপনী সম্পন্ন হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) কলারোয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষার মান উন্নয়নে, নতুন কারিকুলাম বিস্তরণ বিষয়ক ক্লাস্টার ভিত্তিক ওই প্রশিক্ষণ সম্পন্ন হয়। ৮ম ও ৯ম শ্রেণির মাধ্যমিক পর্যায়ে হাইস্কুল ও দাখিল মাদ্রাসার ১১টি বিষয়ে ১২০০ জন শিক্ষক উপজেলা পর্যায়ে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন। কলারোয়া গার্লস হাইস্কুলে ও কলারোয়া এম.আর ফাউন্ডেশন বিদ্যালয়ে গত ১৮ নভেম্বরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রয়াত রাজনীতিক আজিজুল হক চৌধুরির ৯ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া: কলারোয়া পৌরসভার সাবেক প্রশাসক প্রয়াত রাজনীতিক আজিজুল হক চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী ২৫ ডিসেম্বর। তিনি অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্যের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক আরিফুল হক চৌধুরীর পিতা। আজিজুল হক চৌধুরী নিজ নামে স্বমহিমায় উজ্জল। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য অকাতরে বহু সামাজিক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। সহযোগী মুক্তিযোদ্ধা বর্ষীয়ান এই রাজনিতিবিদ কলারোয়া পৌরসভার প্রতিষ্ঠাতা প্রথম প্রশাসক। তিনি একাধারে কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ার কয়লায় নির্বাচনী জনসভায় নৌকায় ভোট চাইলেন নেতৃবৃন্দ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভায় উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট চাইলেন। রবিবার সন্ধ্যায় উপজেলার কয়লা হাইস্কুল ময়দানে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় প্রদান করুন।বিস্তারিত পড়ুন
শার্শার কায়বায় শেখ আফিল উদ্দিনের নৌকার নির্বাচনী পথসভা

শার্শা (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে এবং জনগণকে আবারও সেবা করার সুযোগ দিতে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন যশোর-১ (শার্শা) নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন। তিনি বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আরেকবার সেবা করার সুযোগ দেবেন, সেই আহ্বান জানাই।’ রবিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত কায়বা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কায়বা ইউনিয়নের সকল ওয়ার্ড প্রথমে রুদ্রপুর, থেকে শুরু করে একেবিস্তারিত পড়ুন
আইডিয়ালের চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্প
আশাশুনিতে প্রতিবন্ধী শিশুদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়াল’র চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম প্রকল্পের সফলতা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় আশাশুনি উপজেলা পরিষদের হলরুমে লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইনডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। আাইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী। প্রকল্পের সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায়বিস্তারিত পড়ুন
শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় কমিউনিটি-ভিত্তিক জলবায়ু সহনশীল, নারীর ক্ষমতায়ন (ক্রিয়া) প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগরে জেন্ডার সমতা ও জলবায়ু জোট গঠন করা হয়েছে। শ্যামনগর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লিডার্স-এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) রণজিৎ কুমার বর্মনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্রিয়া প্রকল্প কর্মকর্তা সুলতা সাহা। ক্রিয়া প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান সভায় স্বাগত বক্তব্য রাখেন। সভায় সকলের সম্মতিক্রমে স্থানীয় উন্নয়ন সংস্থা সিডিওকে সভাপতি, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থাকে সহ-সভাপতি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার মুনজিতপুর, লাবসা ও নলকুড়ায় ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী পথসভা ও ঈগল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শহরের মুনজিতপুর লম্বাটলী এলাকায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর হাবিবুর রহমান বিটুর সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনবিস্তারিত পড়ুন

