রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোটি টাকা মুল্যের ৩৪ হাজার পিচ ইয়াবা জব্দ, আটক-২

কক্সবাজার থেকে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা ৩৪ হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার ভোররাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকা থেকে আটক ও জব্দের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার হালিশহর থানাধীন উত্তর হালিশহর গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নোয়াপাড়া গ্রামের মজিব উল্লাহ (৩৫)।
র‌্যাব-৬ সাতক্ষীরা শাখার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হক শুক্রবার দুপুরে জানান, কক্সবাজার থেকে বিপুল পরিমান ইয়াবা সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় এনে বিক্রি করা হবে, এমন খবর পেয়ে বৃহষ্পতিবার সন্ধ্যার পর র‌্যাব সদস্যরা দেবহাটার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। পরে চট্টগ্রাম মেট্রো-ট-১১-০৯৭৫ নাম্বারের ট্রাকটিকে দেখে ধাওয়া করেন র‌্যাব সদস্যরা। অবশেষে রাত আড়াইটার দিকে পারুলিয়া দক্ষিণ জেলেপাড়া ইটের রাস্তার সোলিং এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আর আটক করা হয় মোহাম্মদ হোসেন ও মজিবউল্লাহ নামের দুই ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ট্রাকের ইঞ্জিনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আরও জব্দ করা হয় দুটি মোবাইল সেট ও নগদ ২৮ হাজার ৯১২ টাকা।

আটককৃত ইয়াবার দাম প্রায় এক কোটি টাকা। এবিষয়ে শুক্রবার দেবহাটা থানায় মাদক আইনে একটি মামলা দিয়ে আসামীদের হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্মকর্তা নাজমুল হাসান।

একই রকম সংবাদ সমূহ

দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: মালয়েশিয়া ও চীন সফর নিয়ে সংসদে প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে মাদকের বড় চালান আসে: সংসদে গয়েশ্বর

দেশের মাদকের সবচেয়ে বড় চালান স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার আশপাশ দিয়ে আসে বলে মন্তব্যবিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্নবিস্তারিত পড়ুন

  • জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা
  • বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
  • ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ