শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালার বিভিন্ন ইউনিয়নে নবনির্বাচিত এমপি স্বপনকে সম্মাননা

দীপক শেঠ: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপনকে সম্মাননা জানিয়েছে তালা উপজেলার কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগ।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) দিনব্যাপি তালা উপজেলার দলুয়া বাজারসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীগের আয়োজনে শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা জানানো হয়।

তালা উপজেলার খলিসখালী ইউনিয়নের দলুয়া বাজারে আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে ওই দিন বিকালে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে এমপি ফিরোজ আহম্মেদ স্বপন সাতক্ষীরা-১ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘জনগণের ভালবাসায় সিক্ত আমি। আপনাদের অকুন্ঠ সমর্থনে আমাকে যে বিপুল ভোটে জয়ী করেছেন এ ঋণ আর ভালবাসা কখনও শোধ করতে পারবো না।’

তিনি আরো বলেন, ‘আগামীতে আপনাদের সার্বিক সহায়তা ও অনুপ্রেরণায় তালা-কলারোয়াবাসীর সুন্দর স্বপ্নকে যেন আমি বাস্তবায়ন করতে পারি।’

তিনি সকলের কাছে দোয়া চেয়ে সব সময় যেন আপনাদের বিপদ-আপদে পাশে থেকে সেবা করার সুযোগ পাই সেই আশাবাদ ব্যক্ত করেন।

পরে সন্ধ্যায় তিনি তালা সদর ইউনিয়নের রহিমাবাদ গ্রামের আ.লীগ নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন।

এদিকে, দিনের শুরুতেই এমপি ফিরোজ আহম্মেদ স্বপন তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন আ.লীগ কার্যালযে নেতা-কর্মীদের শুভেচ্ছা বিনিময়ে মিলিত হন।

পরে তিনি খলিশখালী ইউনিয়নের টিকারামপুর জামে মসজিদে ধর্ম প্রাণ মুসুল্লিদের সাথে জুম্মার নামাজ আদায় করেন।

একাধিক শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশিদা পারভীন পাপড়ি, আ.লীগ নেতা মীর জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা প্রনব ঘোষ বাবলু, মীর মহাসিন আলী, এমপির সফর সঙ্গী সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, আ.লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের উপজেলা ও স্ব-স্ব ইউনিয়নের জনপ্রতিনিধি, আ.লীগ, যুবলীগ নেতা-কর্মী ও নৌকা প্রতীকের সমর্থকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ