রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও নৌকার প্রার্থীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য স্বতন্ত্রদেরও আমাদের নেত্রী প্রার্থী হতে বলেছেন। এতে কারো কিছু হারাবার নাই। নৌকার নিজের শক্তি আছে, ভয় পান কাকে?’ বুধবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি ওবিস্তারিত পড়ুন

স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীর উদ্দেশে শেখ হাসিনা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেবেন। তাহলে আমরা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা করেছি। স্মার্ট বাংলাদেশে পরিবেশবান্ধব দেশ, দক্ষ জনগণ, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন তৈরি করব। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট জনগণ, স্মার্ট সরকার, স্মার্টবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়ে নৌকার প্রার্থী স্বপন

দীপক শেঠ, কলারোয়া : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়ায় মাধ্যমিক শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমন্ডলীর সাথে ওই মতবিনিময় হয়। মতবিনিময়কালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ‘আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারো ভাই, কারো বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই।’ এলাকার শিক্ষা বিস্তারেবিস্তারিত পড়ুন

‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির

‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে নতুন এই আন্দোলনের ডাক দিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৭ জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন। ভোটগ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালনে বিরত থাকুন। তিনি বলেন, সরকারকে সব প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। ব্যাংকগুলো সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম, বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভববিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৌকার প্রচার মিছিল

জাহাঙ্গীর হোসেন, কলারোয়া: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় নৌকা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের পক্ষে ভোট চেয়ে উপজেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা স্লোগানের মধ্য দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ হাসান শাহীন,বিস্তারিত পড়ুন

আশাশুনির প্রতাপনগর ও আনুলিয়ায় নির্বাচনী মতবিনিময় সভায় রুহুল হক এমপি

কৃষ্ণ ব্যানার্জী, সাতক্ষীরা: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা ৩ আসনের নৌকার মাঝি অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি বলেছেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি জামায়াত জোট নির্বাচন বন্দরের ষড়যন্ত্র চালাচ্ছে। ২০১৩-১৪ সালের মত আবারো তারা রাস্তা কেটে, ট্রেন লাইন নষ্ট করে, বিভিন্ন বাসে আগুন দিয়ে নাশকতা করার চেষ্টা করছে। তাই তাদের প্রতিহত করতে সকল নেতাকর্মীর আগামী দ্বাদশ সংসদ নির্বাচন জানুয়ারি ৭ তারিখ পর্যন্ত সকলকেই রাত জেগে পাহারা দেওয়ার আহবান জানান।বিস্তারিত পড়ুন

তিন আসন থেকে নির্বাচনে লড়বেন ইমরান খান

কারাবন্দী পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার ইসলামাবাদে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এ তথ্য জানিয়েছেন। খবর জিয়ো নিউজের। তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের দাবি নির্বাচন কমিশনারের পদত্যাগ নয়, আমরা বারবার বলছি কিন্তু তারা আমাদের সম্মেলন করতে দিচ্ছে না। ২৫ কোটি মানুষের অধিকার হরণ হলে প্রধান বিচারপতিকে তার ভূমিকাবিস্তারিত পড়ুন

মনিরামপুরের রাজগঞ্জে আ.লীগ নেতা আব্দুর রশিদের ইন্তেকাল, শোক

হেলাল উদ্দিন, মনিরামপুর : মনিরামপুরের রাজগঞ্জে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ (৬৮) ইন্তেকাল করেছেন। বুধবার (২০ ডিসেম্বর) ভোরে তিনি নিজবাড়িতেই ইন্তেকাল করেন। এদিন আছর বাদ হানুয়ার কেন্দ্রীয় ঈদগাহ ও মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। মরহুম আব্দুর রশিদ মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের একজন ত্যাগি নেতা ছিলেন। জানা গেছে- মরহুম এ নেতা দীর্ঘদিন অসুস্থ হয়ে নিজবাড়িতেই চিকিৎসাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা-২ আসনে ঈগল পাখি প্রতীকে নির্বাচনী গণসংযোগ

মাহফিজুল ইসলাম আককাজ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সংসদ সদস্য গণমানুষের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল পাখি প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের পলিটেকনিক মোড়, কদমতলা, যুবরাজপুর, মথুরাপুর, থানাঘাটা, ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় নির্বাচনী পথসভার বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্রবিস্তারিত পড়ুন

কলারোয়ার শ্রীপতিপুরে আওয়ামীলীগের অফিস উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের নির্বাচনী অফিস উদ্বোধন হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ৩নং কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিস উদ্বোধন করেন নৌকার মাঝি ফিরোজ আহমেদ স্বপন। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন