শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রথম শৈত্যপ্রবাহ, হাইস্কুল ছুটি হলেও প্রাইমারি স্কুল চলছে

আবুল কাসেম, সাতক্ষীরা: সাতক্ষীরায় এই মৌসুমে প্রথমবারের মতো শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সকালে আজ তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে মৃদু শৈত্যপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের সব স্কুলে ছুটি ঘোষণা করা হলেও প্রাথমিক বিদ্যালয় যথারীতি চলছে।

সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার শাহাজাহান কবির বলেন, জেলায় হাইস্কুল রয়েছে ৩শ ৮টি। শৈত্যপ্রবাহের কারণে সমস্ত স্কুল আজকের মতো ছুটি ঘোষণা করা হয়েছে।

সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল জানান, জেলায় প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৯৫টি। সকাল ৯ টার পরে তাপমাত্রা দশের ওপরে থাকায় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়নি।

পলাশপোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেকা পারভীন জানান, মন্ত্রণালয়ের নির্দেশে আজ থেকে সকাল ১০ টায় শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সাতক্ষীরা নবারুণ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, জেলা শিক্ষা অফিসারের নির্দেশে শ্রেণি র্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জুলফিকার আলী জানান, সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি