শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।

মঙ্গলবার প্রজ্ঞাপনটি জারি হয়।

এতে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরীকে নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জ্যেষ্ঠ সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি হয়।

আলাদা আরেকটি প্রজ্ঞাপনে আরও পাঁচজনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নবনিযুক্ত হুইপরা হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফি বিন মর্তুজা এমপি (নড়াইল-২)।

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচজন জাতীয় সংসদে সরকারি দল আওয়ামী লীগের হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২ অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এই নিয়োগ দেন।

সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ এর সিনিয়র সচিব কে, এম, আব্দুস সালাম স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি হয়।

নবনিযুক্ত হুইপরা হলেন- ইকবালুর রহিম এমপি (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু এমপি (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল এমপি (কক্সবাজার-৩) এবং মাশরাফি বিন মোর্তজা এমপি (নড়াইল-২)।

মাশরাফি ছাড়া নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল নতুন নিয়োগ পেয়েছেন। আর পুরনোদের মধ্যে রয়েছেন একাদশ সংসদের হুইপ ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মাশরাফি বিন মুর্তজা টানা দ্বিতীয়বারের মতো নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারকা এই ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হতে পারেন এমন গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রীর মর্যাদায় সংসদের হুইপ হলেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ আলাদা প্রজ্ঞাপনে নিয়োগ দেওয়া হয়েছে।

বিগত সংসদে আওয়ামী লীগের চিফ হুইপদের তালিকায় আরও ছিলেন শেরপুরের সংসদ সদস্য আতিউর রহমান আতিক, গাইবান্ধার মাহাবুব আরা বেগম গিনি, খুলনার পঞ্চানন বিশ্বাস ও চট্টগ্রামের শামসুল হক চৌধুরী। এর মধ্যে মাহাবুব আরা গিনি এবারের সংসদে বিজয়ী হলেও বাকিরা বিজয়ী হতে পারেননি।

১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার্’ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

একই রকম সংবাদ সমূহ

দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দেশে মাদক মহামারি আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ

স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদেরবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী