Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিমানের মতো এবার ট্রেনে সেবা দিচ্ছে ‘ট্রেনবালা’

১ ডিসেম্বর থেকে চালু হওয়া ঢাকা-কক্সবাজার রুটের ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে ১১ তরুণী এ সেবা দিচ্ছেন। ইতোমধ্যে তারা সাধারণ যাত্রীদের কাছে ‘ট্রেনবালা’ হিসাবে পরিচিতি লাভ করেছেন। যাত্রীবান্ধব অভিজ্ঞতার সঙ্গে বিনয়ী, ভদ্রতায়ও তারা এগিয়ে আছেন। এক কথায় বলা যায়, বিমানের মতো ট্রেনেও এখন সেবা মিলছে ট্রেনবালার। খোদ রেলওয়ে কর্মকর্তারাই বলছেন, এসব ট্রেনবালা খুবই আন্তরিকতার সঙ্গে রাত-দিন ট্রেনে যাত্রীদের সেবায় দায়িত্ব পালন করছেন। বিনা টিকিটে যাত্রী তোলা বা অন্য কোনো অনিয়মের সঙ্গে সম্পৃক্ত নাবিস্তারিত পড়ুন
হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গতকাল রবিবার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক এম কামরুজ্জামানের পিতার মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন।। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এটিএন বাংলা ও সমকালের স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামানের পিতা আলহাজ্ব মো. শাহাজাহান মল্লিকের মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজি. নং- ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস),বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র্যালি ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: “প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেবিস্তারিত পড়ুন
হারিয়ে যাচ্ছে কলারোয়ার সেই টালি শিল্প

জাহাঙ্গীর হোসেন : আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নানান জটিলতা, অর্থাভাব আর বিভিন্ন প্রতিকূলতার কারণে দিন দিন হারিয়ে যাচ্ছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঐতিহ্যবাহী টালি শিল্প। উৎপাদন খরচ বৃদ্ধিসহ অন্যান্য সমস্যার কারণে পৌর এলাকার মুরারিকাটি ও শ্রীপতিপুর এলাকায় ৪১টি কারখানার মধ্যে সচল আছে মাত্র ৭টি। বর্তমানে এই শিল্পের সঙ্গে জড়িত প্রায় ৪ হাজার শ্রমিকের অবস্থা করুণ। টালি কারখানার মালিক ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও কলারোয়া ক্লে টাইলসের মালিক গোষ্ট চন্দ্র পাল জানান, ‘পূর্ব পুরুষদেরবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর সমাধিতে সাতক্ষীরা-১ আসনের নৌকার প্রার্থী স্বপনের শ্রদ্ধা নিবেদন

দীপক শেঠ, কলারোয়া : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। শুক্রবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন নৌকার মাঝি কলারোয়া উপজেলা আ.লীগ সভাপতি ফিরোজবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলায় এবছর ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত ধান থেকে ৩০ হাজার ৩৪৪ মে.টন চাউল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। আশাশুনি উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর চলতি বছর উপজেলার ১১ ইউনিয়নে ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ শুরু করেন এবং কৃষকদের সাথে মাঠে ও বাড়িতে নিয়মিত যোগাযোগ রক্ষা করেবিস্তারিত পড়ুন
মনিরামপুরে নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হেলাল উদ্দিন, মনিরামপুর : পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় নতুন “সড়ক নিরাপত্তা আইন” চাই, আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তলি এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকালে মনিরামপুর পাবলিক লাইব্রেরী মিলনায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচার সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের উপস্থাপনায় এ সভায় সভাপতিত্ববিস্তারিত পড়ুন
বড়দিন উৎসব পালন উপলক্ষে
আশাশুনিতে প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

আশাশুনি প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিসাবে আশাশুনির বড়দলে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার। সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য শীর্ষক পথনাটক

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি দাস পাড়ায় “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক অনুষ্ঠিত হয়। কোর সাপোর্ট মডেল প্রকল্পের আলোকে ৩০ নভেম্বর সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সভাপতি অর্জুন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পথনাটক উপভোগ করেন, দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সহ-সভাপতি মানিকবিস্তারিত পড়ুন

