সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বড়দিন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর সকাল থেকে ২৬ ডিসেম্বর সকাল পর্যন্ত গির্জা নিকটবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী আরও জানান, এই সময়ে ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও নিয়োগ থাকবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্তবিস্তারিত পড়ুন

‘বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী’ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মানবাধিকারের কথা বলতে পারে না। কারণ তারা নিজেরাই চরমভাবে মানবাধিকার লঙ্ঘনকারী। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বিচারে মানুষ হত্যা করেছেন, রক্তের ওপর দাঁড়িয়ে দলকে প্রতিষ্ঠা করেছেন। ২০১৩, ১৪, ১৫ সালে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে অগ্নিসন্ত্রাস করেছিল, এখনো করছে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে উপমহাদেশের স্মরণীয় রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তমবিস্তারিত পড়ুন

আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শেষে যা বললেন ইনু

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার। মঙ্গলবার বিকালে আমুর ইস্কাটনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে হাসানুল হক ইনু জানান, জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। যে আসনে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপবিস্তারিত পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি দুঃস্থ শিশুদের দিলেন সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসানে

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান-এর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি (একলক্ষ টাকা) দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। ‘পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন’- স্লোগানে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

ইসিতে কেন এসেছি আপনাকে বলবো কেন: শাহজাহান ওমর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর। দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে শাহজাহান ওমরের বিরুদ্ধে। কেন নির্বাচন ভবনে এসেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি মেজাজ হারিয়ে বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি। কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেওবিস্তারিত পড়ুন

বিএনপি থেকে আরো তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েতবিস্তারিত পড়ুন

ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আ. লীগ : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নয় আওয়ামী লীগ। যারা এই নির্বাচনে বাধা দিতে আসবে ভোটাররাই তাদের প্রতিহত করবে। বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছে বাংলাদেশে নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের আসন ভাগাভাগিতে যোগ্য প্রার্থীকে ছাড় দেয়া হবে। নির্বাচনে জেতার যোগ্য জোটেরবিস্তারিত পড়ুন

শ্রম অধিকার নিয়ে নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি: বাণিজ্য সচিব

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেছেন, শ্রম আইনের সংশোধন ও বেজা আইনের মাধ্যমে শ্রম অধিকারের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে, শিগগির যুক্তরাষ্ট্রকে এ অগ্রগতির চিত্র জানানো হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে শ্রমসংক্রান্ত জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা নিয়ে অনুষ্ঠিত বিশেষ আন্তমন্ত্রণালয় সভা শেষে তপন কান্তি ঘোষ এ কথা বলেন। বাণিজ্যসচিব বলেন, শ্রম অধিকারের ইস্যুতে বাংলাদেশের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে নতুন শ্রমনীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বব্যাপী শ্রম পরিবেশের আরওবিস্তারিত পড়ুন

অবসরের ৩ বছরের মধ্যে সংসদ নির্বাচন করতে পারবেন না সরকারি কর্মকর্তারা

সরকারি কর্মকর্তারা অবসরে যাওয়ার ৩ বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জিনাত হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ১৯ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসরের তিন বছরের মধ্যে জাতীয় নির্বাচন করা যাবে না- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এমন বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার করা রিটেরবিস্তারিত পড়ুন