Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরায় সাংবাদিক সম্মেলন

২৫ নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষ্যে সাতক্ষীরা ম্যানগ্রোভ হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা উদ্ধোগে সাংবাদিক সম্মেলনের অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বলেন ২৫নভেম্বর-১০ই ডিসেম্বর ২০২৩ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করবে। বাংলাদেশের আর্থ সামাজিক অগ্রগতিতে নারীদের রয়েছে উল্লেখযোগ্য দৃশ্যমান ভুমিকা। নারী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার, উন্নয়ন সংগঠন, নারী ও মানবাধিকার সংগঠন,বিস্তারিত পড়ুন
দেবহাটায় খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী পালন

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: হজরত খান বাহাদুর আহ্ছান উল্লা (র.) এর জন্মসার্ধশত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া অনুষ্ঠান, বৃক্ষরোপন, কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের আয়োজনে, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউনের সমন্বয়ে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের বাস্তবায়নে ফজরের নামাজের পর থেকে অর্ধবেলা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মাঘরী আহ্ছানিয়া শাখা মিশনের সভাপতি আলহাজ্ব একরাম হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন হালদারের পরিচালনায় মোবাইল কলের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নাগরিক সংলাপ : জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিরূপণে উপকূলে গুরুত্ব দেয়ার দাবি

জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও সংকট নিরূপণে উপকূলীয় জেলাগুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সাথে জলবায়ু তহবিলের অর্থ ব্যয়েও জলবায়ু উদ্বাস্তুদের অগ্রাধিকার দিতে হবে। এজন্য আসন্ন কপ-২৮ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। শনিবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) আয়োজিত ‘উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট ও ন্যায় বিচার’ শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা এইবিস্তারিত পড়ুন
জোটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী বাছাইয়ে মনোনয়ন বোর্ডের বৈঠকের শেষ দিন আজ শনিবার (২৫ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আসেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা। দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী অবস্থান করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতবিনিময় করেন সাংগঠনিক আর নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয়ে। পরে কার্যালয় থেকে বের হওয়ার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবেবিস্তারিত পড়ুন
আ.লীগের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের রবিবার বিকেলে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা প্রকাশের সময় জানা গেছে। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এ তালিকা প্রকাশ করা হবে। আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, রোববার ৪টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
গণভবনে ডাক পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।বিস্তারিত পড়ুন
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে পাশে থাকবে রাশিয়া: বিএনপির প্রত্যাশা

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গণতন্ত্রমনা আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি রাশিয়ারও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে বিএনপি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দেওয়া বিবৃতির পরিপ্রেক্ষিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শনিবার (২৫ নভেম্বর) বিএনপির এক বিবৃতিতে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়। বিবৃতিতে বলা হয়, পারস্পরিক ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য দ্বিপাক্ষিক স্বার্থে বাংলাদেশ ও রাশিয়া দীর্ঘদিনের বন্ধু। আমরা মুক্তিযুদ্ধে রাশিয়ার অবদানকে গভীরভাবে স্বীকার করি এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মূল্যায়ন করি। আমাদেরবিস্তারিত পড়ুন
ক্ষমা চাইলেন তানজিন তিশা

অবশেষে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শনিবার দুপুর ১২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তারপর বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হলে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। অভিনয়শিল্পী সংঘ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে চলমান ইস্যুর সমাধান হয়। এ সময় তিশা বলেন, ‘আমার আসলে ওভাবে কথা বলা ঠিকবিস্তারিত পড়ুন
উৎসবমুখর পরিবেশে ভোট দেবে জনগণ: পররাষ্ট্র সচিব

আগামী জাতীয় নির্বাচনে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে ৯০ দেশের দূতকে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। শুক্রবার (২৪ নভেম্বর) ভারতের নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দূতদের এ কথা জানান পররাষ্ট্র সচিব। একই সময় পররাষ্ট্র সচিব দূতদের সামনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ও তুলে ধরেন। শনিবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। সচিব বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে নির্বাচনকে একটি উৎসব হিসেবে দেখাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা

সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতির বিরুদ্ধে দুর্নীতি, নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২জন নির্বাচিত কাউন্সিলরের করা অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মেয়রের আসন শূন্য ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে মেয়রের শূন্য পদে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার জন্য নির্বাচন কমিশন সচিবকে বলা হয়েছে। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে সাতক্ষীরা পৌর মেয়রের আসনটি শূন্য ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব আব্দুর রহমান। তাজকিন আহমেদ সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওবিস্তারিত পড়ুন

