শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নৌকার প্রার্থী দোলন ও নোঙ্গরের প্রার্থী রেজাকে শোকজ

সাতক্ষীরা প্রতিনিধি: এলাকার বিভিন্ন যানবাহনে নির্বাচনি পেস্টার-ব্যানার ও বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে নির্বাচনি পেস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাতক্ষীরা-৪ আসেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন এবং নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

শনিবার (২৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনি এলাকা-১০৮ সাতক্ষীরা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান (সিনিয়র সহকারী জজ) প্রবীর কুমার দাস।

তিনি জানান, আজ সকালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আতাউল হক দোলন ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা বরাবর শোকজ চিঠি দেওয়া হয়েছে।

নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলনের চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট অভিযোগ সরেজমিতে পরিদর্শনকালে নির্বাচনী অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।

সরেজমিতে পরিদর্শনকালে গোচরীভূত হয়েছে যে আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন যানবাহন বিশেষত ব্যাটারিচালিত ভ্যান, অটো এবং মোটরসাইকেলে আপনার নির্বাচনি পেস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ও ব্যানার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। তদুপরি শ্যামনগর-মুন্সীগঞ্জ মহাসড়কে এ. কে. ফজলুল হক এমসিএ কলেজের নামীয় এবং আপনার নাম ও রঙিন ছবি সম্বলিত তোরণ রয়েছে যা প্রকৃতপক্ষে আপনার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে প্রতিয়মান হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়।

যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(গ) ও বিধি ১০ এর লঙ্ঘন।

অপরদিকে নোঙ্গর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজাকে চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থী হিসেবে আচরণ বিধিমালা, ২০০৮ এ উল্লেখিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট নিম্নলিখিত অভিযোগ কমিটির কাছে করা হয়েছে।

আপনি/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত ব্যক্তিগণ উক্ত এলাকার বিভিন্ন দেওয়াল, গাছ ও বিদ্যুতের খুঁটিতে আপনার নির্বাচনি পেস্টার লাগিয়েছেন বা সাঁটিয়েছেন। একই অভিযোগের বিষয়টি এই কমিটি জেলা রিটার্নিং অফিসার তথা জেলা প্রশাসক, সাতক্ষীরা-এর দপ্তর হতে অবগত হয়। আপনার/আপনার নির্বাচনি প্রচারণায় নিযুক্ত কর্মীদের উক্তরূপ কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৭(ক) এর লঙ্ঘন মর্মে এই কমিটির নিকট আপাতঃ প্রতীয়মান হয়।

অভিযোগ বিষয়ে দুই প্রার্থীর কোনো বক্তব্য থাকলে তা নিম্ন স্বাক্ষরকারীর কাছে সরাসরি তাদের প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে আগামী (২৬ ডিসেম্বর) সাতক্ষীরা সদর সিনিয়র সহকারী জজ এর কার্যালয়ে উপস্থিত হয়ে
লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

অন্যথায় তাদের ব্যাখ্যা ছাড়াই নির্বাচন কমিশন এর নিকট তদন্ত প্রতিবেদন পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন