Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তফসিলকে স্বাগত জানিয়ে কলারোয়ায় লাল্টুর নেতৃত্বে আ.লীগের আনন্দ মিছিল

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে কলারোয়া উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সাতটার পরে বাসস্ট্যান্ডের বিশ্বাস মার্কেটস্থ দলটির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুল রহমানের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলামবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বিচনে তফশীল ঘোষণায় আশাশুনিতে আনন্দ মিছিল

জি.এম আল ফারুক, আশাশুনি: নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষণা করায় আশাশুনিতে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় এ আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপির দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাকর্মীদের নেতৃত্বে পৃথক পৃথক মোটর সাইকেল মিছিল আশাশুনি সদরে আসে। পরে সকল নেতাকর্মী ও সমর্থকদেরবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ইন্তেকাল

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান এর স্ত্রী পারভিন সুলতানা (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। বুধবার বেলা ১১ টায় ঘুমন্ত অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তকাল করেন। মৃত বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদের পুত্র বীর মুক্তিযোদ্ধা আঃ রহমানের স্ত্রী ও আওয়ামী লীগ নেতা রাজু আহমেদ পিয়ালের আম্মা পারভিন সুলতানা সাতক্ষীরা শহরের বাসায় ইন্তেকাল করেন। বুধবার বাদ আছর গ্রামের বাড়ি আশাশুনি সদরে মরহুমার নামিজে জানাযাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে শ্যামাকালী পূজা উপলক্ষে ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়নের সোদকোনা পালপাড়ায় শ্রী শ্রী শ্যামা পূজা পরবর্তী ধর্মীয় যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ যাত্রাপালা অনুষ্ঠিত হয়। পুজা কমিটির সভাপতি নারায়ন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল ও কমিটির সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় ‘ওগো বধূ বিষ্ণ প্রিয়া’ ধর্মীয় যাত্রাপালায় অভিনয় করোন, পাটকেলঘাটা যাত্রাদলের অবিনেতাবৃন্দ। অনুষ্ঠানে আশাশুনি সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কলেজ শিক্ষক মৃন্ময় মন্ডল, সাবেক ইউপি সদস্য বনমালী দাশ প্রমুখ উপস্থিতবিস্তারিত পড়ুন
হজের নিবন্ধন শুরু, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সেই লক্ষ্যে বুধবার থেকে শুরু হয়েছে হজের নিবন্ধন, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ সালে যারা পবিত্র হজ করতে ইচ্ছুক এবং প্রাক-নিবন্ধন করেছেন তারাই চূড়ান্ত নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত যারা প্রাক-নিবন্ধন করেছেন, তারাই আগামী বছর হজের জন্য নিবন্ধন করতে পারবেন। ন্যূনতম দুই লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধিত হতে পারবেন। বাকি টাকাবিস্তারিত পড়ুন
সংলাপের আর কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তফশিল ঘোষণা হবে। সংলাপের আর কোনো সুযোগ নেই। বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বিষয়টি দলীয় সভাপতিসহ নেতৃবৃন্দকে জানানো হবে। তারপর সিদ্ধান্ত। সেতুমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেবিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাতের পর যা বললেন পিটার হাস

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ উদ্বেগ জানান। পরে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, সম্প্রতি মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের নিয়ে যে রাজনৈতিক সহিংস বক্তব্য দেওয়া হয়েছে, সেটি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি শান্তিপূর্ণবিস্তারিত পড়ুন
বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে যে বার্তা দিল জাতিসংঘ

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। দেশের এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল (এইচআরসি)। মঙ্গলবার এ-সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি এইচআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এইচআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভে দমন–পীড়ন চালানো হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে রাজনৈতিক কর্মীদের আন্দোলনেও চলছে দমন–পীড়ন। এ ছাড়া সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের নেতাদের বিচারিক হয়রানি করা হচ্ছে। এমনকি বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা দমনকারী আইন সংস্কারে ব্যর্থতা গুরুতর উদ্বেগের বিষয়বিস্তারিত পড়ুন
ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পিটার হাস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে পৌঁছেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সচিবালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। মূলত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হবে পিটার হাসের। এর আগে সোমবার (১৩ নভেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেয়াবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

দ্বাদশ সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নির্বাচন কমিশনও তফশিল ঘোষণার হুঁইসেল বাঁচানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র তফশিল ঘোষণার আগেই দেশের তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়ে সংলাপ বসার আহ্বান জানিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের ওপর আবারও গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে, আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ,বিস্তারিত পড়ুন

