শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রার্থিতা ফিরে পেয়ে একি বললেন মাহিয়া মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে মনোনয়ন ফিরে পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। কমিশন তার প্রার্থিতা মঞ্জুর করায় নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না। শুনানিতে অংশ নেওয়া শেষে মাহি বলেন, আমি বরাবরই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।

সোমবার (১১ডিসেম্বর) দুপুরে ইসির শুনানিতে অংশ নেন তিনি। এর আগে ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনে আসেন মাহি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে, শারমিন আক্তার নিপা মাহিয়া। তার আপিল নম্বর ১৭৯/২০২৩।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, আমার এলাকার জনগণ আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। আমি মনে করছি, রাজশাহী-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উৎসবমুখর পরিবেশে ভোট হবে, ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি বরাবরাই যোদ্ধা, যুদ্ধ করেই জিতব আমি।

জানা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মফস্বল শহর থেকে যাত্রা শুরু করে আধুনিক ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টেবিস্তারিত পড়ুন

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী আশরাফুলবিস্তারিত পড়ুন

পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানেবিস্তারিত পড়ুন

  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়
  • ‘ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম’
  • দেশে ফিরলেও হদিস নেই অভিনেতা আলভীর, গ্রেপ্তার অভিযানে পুলিশ
  • নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার হিরো আলম
  • আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা