Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিনিয়র সচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ীবিস্তারিত পড়ুন
ডোনাল্ড লুর চিঠি তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

প্রধান তিনটি রাজনৈতিক দলকে সংলাপে বসার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির হয়ে কূটনীতিক ডোনাল্ড লুর চিঠি দ্বাদশ জাতীয় নির্বাচনে তফশিল ঘোষণায় প্রভাব ফেলবে কিনা জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, ‘অবশ্যই না, কোনো প্রভাব পড়বে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তফশিল ঘোষণা নিয়ে জাহাংগীর আলম বলেন, ‘কবে, কখন, কীভাবে তফশিল ঘোষিত হবে এ বিষয়টি আগামীকাল সকাল ১০টায় এখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেবিস্তারিত পড়ুন
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি, ঘোষণা হবে তফসিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বিষয়ে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় বৈঠকে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠক শেষে সন্ধ্যা ৭টার পর জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি। ওই ভাষণেই তফসিল সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে। এদিন সকাল থেকে সিইসির কক্ষে অন্য চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো.বিস্তারিত পড়ুন
নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে সরানো হলো লোহার ব্যারিকেড

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লোহার ব্যারিকেড (রোডব্লক) সরিয়ে নেওয়া হয়েছে। তবে কার্যালয়ের আশপাশে এখনও পুলিশের উপস্থিতি রয়েছে। সোমবার রাত ১২টার দিকে এ ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত কোনো নেতাকর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেখা যায়নি। খোলা হয়নি তালাও। আইনশৃংখলা বাহিনী কার্যালয়ের পার্শ্ববর্তী ভিক্টরি হোটেলের গলিতে এবং শ্রিংলা ইন রেস্টুরেন্টের সামনে অবস্থান করছেন। ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে।বিস্তারিত পড়ুন
কলারোয়ার তুলসীডাঙ্গা ঘোষপাড়ার সমীরন ঘোষ খোকা আর নেই

গোপাল ঘোষ বাবু, কলারোয়া প্রতিনিধি: কলারোয়া পৌরসদরের তুলসীডাঙ্গা ঘোষপাড়ার সমীরন ঘোষ খোকা (৩৮) আর নেই। সোমবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে নিজ বাসভবনে হার্ট এ্যাটাক করে পরলোক গমন করেন তিনি। তিনি ওই গ্রামের বাবু কিশোর ঘোষের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ শিশু কন্যা সন্তান, পিতা, মাতাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্তেষ্টিক্রিয়া দুপুরে দমদম মহাশ্মশানে সম্পন্ন হয়। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টানবিস্তারিত পড়ুন
কলারোয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা মসজিদের উদ্বোধন

কলারোয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা মসজিদের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা ডায়াবেটিস হাসপাতাল সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতল মসজিদ রবিবার আসরের নামাজ শেষে উদ্বোধন করা হয়। বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ প্রফেসর আব্দুর রাজ্জাকের সার্বিক ও নিরলস প্রচেষ্টায় ২০১৬ সালে মাদ্রাসা স্থাপিত হয়। ২০২৩ সালে সেখানে মসজিদের উদ্বোধন করা হলো। মসজিদ উদ্বোধন ও আলোচনা করেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় প্রথমবারেই শীতকালীন তরমুজে চমক

এস এম ফারুক হোসেন: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় প্রথমবারের মতো এবার শীতকালীন আইস বক্স জাতের বা মেসির তরমুজ চাষ করা হয়েছে। কৃষি বিভাগের সহায়তায় চাষ করে প্রথমবারেই সাফল্য পেয়েছেন কামরুল হাসান নামে এক কৃষক। এতে অনেক কৃষকই তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। কলারোয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র অনুযায়ী- কলারোয়া উপজেলা গ্রীষ্মকালীন তরমুজ চাষে এ অঞ্চলের আবহাওয়া এবং মাটি উপযোগী। দেশের অন্যান্য জেলায় স্বাভাবিকভাবে গ্রীষ্মকালীন তরমুজ জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথমবিস্তারিত পড়ুন
ভারতে পাচারের সময়
বেনাপোল সীমান্তে ১২পিচ স্বর্ণেরবারসহ ৩ পাচারকারী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে দিয়ে ভারতে পাচারের সময় ১২পিচ স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার রাত ৩ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্নের চালানটি আটক করা হয়। এসময় ১ কেজি ৩৯৯ গ্রাম (১১৯.৯৮ ভরি) ওজনের ১২পিচ স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ ৩ জন আটক। আটককৃতরা হলো, বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের আজমীর, জালাল ও নুরুজ্জামান। খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিএসসি, জানান, গোপন তথ্যের ভিত্তিতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘সুশাসনের জন্য নাগরিক’ কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আবু সাঈদ, সাতক্ষীরা : সুজন সুশাসনের জন্য নাগরিক সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে সুজনের জেলা সহ-সভাপতি অধ্যক্ষ পবিত্র মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ হেদায়েতুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদের বসু, সাবেক অধ্যক্ষ মোঃ আবদুল ওয়াহেদ, সাবেক শিক্ষা অফিসার কিশোরী মোহন, ডাঃ আবুল কালাম বাবলা, অধ্যাপক মোজাম্মেল হোসেন,সাংবাদিক কল্যান ব্যানার্জী,বিস্তারিত পড়ুন
দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে নিজের চিফ অব স্টাফ গ্রেফতার হওয়ার কয়েক ঘণ্টা পর পদত্যাগ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। একটি লিথিয়াম উত্তোলন ও হাইড্রোজেন প্রকল্পে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী আন্তোনিওর চিফ অব স্টাফকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী কস্তার বিরুদ্ধেও তদন্ত শুরু করার ঘোষণা দেয় প্রসিকিউটর অফিস। এর পর প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসার সঙ্গে দেখা করে মঙ্গলবার (৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেনবিস্তারিত পড়ুন

