বুধবার, অক্টোবর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশে গণগ্রেফতার নিয়ে ফের জাতিসংঘের উদ্বেগ প্রকাশ

গণগ্রেফতারসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান বিশ্ব সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে প্রশ্নকারী এক সাংবাদিক বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন— জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই। তিনি প্রশ্ন করে বলেন, আটবিস্তারিত পড়ুন

২০১৮-এর নির্বাচনে বিএনপির সঙ্গে যে চুক্তি হয়েছিল আ.লীগের, জানালেন মেজর হাফিজ

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে ৮০ আসন দেওয়ার সমঝোতা হয়েছিল বলে জানিয়েছেন দলটির সহসভাপতি সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দীন আহমেদ। বুধবার বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে বর্ষীয়ান এ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, ‘৮০ আসন দেওয়ার ব্যাপারে ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা হয়েছিল বলে শুনেছি। সেই ৮০ আসনের তালিকাতেও আমি ছিলাম না।’ বিএনপি থেকে নির্বাচিত সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী মেজর হাফিজ বলেন, ‘বিএনপির রাজনীতিতে আমি গুরুত্বহীনবিস্তারিত পড়ুন

খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা: পদ্মা সেতু ও নৌকার আদলে তৈরি হচ্ছে ১২০ ফুট দীর্ঘ মঞ্চ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর খুলনায় জনসভায় ভাষণ দেবেন। ওই দিন দুপুর ২টায় নগরীর সার্কিট হাউজ মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খুলনায় পদ্মা সেতু ও নৌকার আদলে মঞ্চ তৈরি করা হচ্ছে। ১২০ ফুট দীর্ঘ ও ৪০ ফুট চওড়া মঞ্চের ওপরে পদ্মা সেতুর অবয়ব থাকবে। সেতুর ওপরে বোন শেখ রেহানাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাঁড়িয়ে থাকার একটি ছবি রাখা হবে। আর পদ্মা সেতুর একটি কম্পার্টমেন্ট তৈরি করেবিস্তারিত পড়ুন

বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো: মেজর (অব.) হাফিজ

বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো এবং বিএনপি আগামী নির্বাচনে অংশ নিলে বিএনপি’র হয়েই নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। বুধবার সকালে বনানী বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন মেজর হাফিজ। অন্য কোনো দলে অংশ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে মেজর হাফিজ বলেন, বিএনপি যদি নির্বাচন করে বিএনপি’র হয়ে নির্বাচনে অংশ নেবো। এছাড়া অন্য কোনো বক্তব্য নেই। বিএনপিতে আছি, বিএনপিতেই থাকবো বলেবিস্তারিত পড়ুন

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সৌদি আরবের জেদ্দায় আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী গত ৫ নভেম্বর ঢাকা থেকে সরাসরি মদিনায় যান। এরপর তিনি মদিনার মসজিদে নববীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন। শেখ হাসিনা সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একই দিন রাতে তিনি মদীনা ত্যাগবিস্তারিত পড়ুন

একে একে সিনিয়র নেতাদের গ্রেফতার, কী ভাবছে বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। নিজেদের লক্ষ্যে পৌঁছাতে ভিন্ন ভিন্ন কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীনদের টার্গেট-সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন এবং বিএনপির আন্দোলন মোকাবিলা করা। অন্যদিকে সরকার পতনের একদফা আন্দোলন সফল করতে মাঠের বিরোধী দল বিএনপি পরিস্থিতি বুঝে বিভিন্ন কৌশল নিচ্ছে। দুই দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তফশিল ঘোষণার আগেই চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি। এরই অংশ হিসাবে হরতাল, তিনবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে কোনো সংলাপ নয়। সংলাপের সময় শেষ। রোববার (৫ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজ অফিসে অনির্ধারিত বিফ্রিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, বিদেশিদের বলব দেখুন, বিএনপি মিথ্যাচারে পটু একটা রাজনৈতিক দল। বাইডেনের ভুয়া উপদেষ্টা বানিয়ে মিথ্যাচার করেছে বিএনপি। এ সময় কাদের জানান, অবরোধে জনগণের জানমালের নিরাপত্তায় যা কিছু করা দরকার সববিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের বিচার পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে বসে বাংলাদেশের বিচারকার্যক্রম পর্যবেক্ষণ করেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম। রোববার (৫ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে তিনি বিচারকার্য পর্যবেক্ষণ করেন। এ সময় বেঞ্চে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন। বিচারকাজে শুরুর আগেই মালদ্বীপের প্রধান বিচারপতিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পৌনে বারোটার দিকে এজলাসে এসে বসেন মালদ্বীপেরবিস্তারিত পড়ুন

অবরোধের প্রভাব নেই সাতক্ষীরায়

বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিনে সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি। দূরপাল্লার কোন গণপরিবহন জেলা থেকে ছেড়ে না গেলেও অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে ভোমরা স্থলবন্দরেও অবরোধের কোন প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত বন্দরের আমদানি-রপ্তানিসহ বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। রোববার (৫ নভেম্বর) সকাল থেকে এ পর্যন্ত জেলার কোথাও অবরোধ সমর্থনে মিছিল, মিটিং ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এছাড়াও অবরোধ ঘিরে নাশকতা ঠেকাতেবিস্তারিত পড়ুন

রাজনৈতিক নয়, অপরাধজনিত সংশ্লিষ্টতায় বিএনপি নেতাদের গ্রেফতার: আইনমন্ত্রী

রাজনৈতিক কারণে নয় বিএনপি নেতাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ দাবি করেন। এর আগে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে নিজের কক্ষে যাওয়ার সময় করিডোরে চলমান বিভিন্ন বিষয়ের সাংবাদিকরা মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু মন্ত্রী প্রথমে সাংবাদিকদের সঙ্গে কথাবিস্তারিত পড়ুন