Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বিএনপি ভাঙতে নানা গুঞ্জন, সাড়া দেননি নেতারা

শুরুটা ২৮ অক্টোবর। সেদিন কী ঘটতে যাচ্ছিল ধারণা ছিল না বিএনপি’র শীর্ষ নেতাদের। একটি মহাসমাবেশ করে আল্টিমেটাম দেয়ার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু দ্রুতই ভেস্তে যায় সব। সমাবেশ শেষ করারও সুযোগ পায়নি বিএনপি। অনেকটা তড়িঘড়ি করে ঘোষণা দেয়া হয় একদিনের হরতালের। তবে পর্দার আড়ালে ঘটতে থাকে ভিন্ন ঘটনা। দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হয় বিএনপি’র সিনিয়র নেতাদের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কাছাকাছি সময়ে অভিযান চলে স্থায়ী কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
পরীক্ষামূলক ট্রেন এবার চট্টগ্রাম থেকে কক্সবাজারে

চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন চালুর আগে নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি-না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৮টি বগি নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি সকাল ১০টা ৪০ মিনিটে সংস্কার হওয়া কালুরঘাট সেতু এবং সকাল সাড়ে ১০টায় দোহাজারী স্টেশন অতিক্রম করেছে। ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। ট্রেনটিতে আছেন রেলওয়েবিস্তারিত পড়ুন
বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি শুরু করেছে: তথ্যমন্ত্রী

বিএনপি তালেবানি কায়দায় কর্মসূচি ঘোষণা করা শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দুদিন বিরতি দিয়ে বিএনপি ও তাদের জোটের দলগুলো অবরোধ ডেকেছে। আগে কর্মসূচি ঘোষণা দিতে সংবাদ সম্মেলন করা হতো। এখন দেখতে পাচ্ছি, বিএনপির কর্মসূচির ঘোষণার সঙ্গে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ঘোষণার কোনো তফাৎ নেই। বিভিন্ন দেশে যেসব নিষিদ্ধবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রসহ ১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহার!

পোশাকশিল্পের জন্য দুঃসংবাদ! দেশে দেশে বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া নানা ব্র্যান্ডের পোশাক। ‘স্বাস্থ্যঝুঁকির’ অজুহাতে এসব পোশাক বিক্রি বন্ধ করতে বাধ্য করা হচ্ছে বিক্রেতাদের। চলতি বছর যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশে এ ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে কানাডায়। দেশটির সরকার বাংলাদেশের কারখানায় তৈরি হওয়া জর্জ ব্র্যান্ডের ২ লাখ ১৬ হাজারের বেশি পোশাক ক্রেতাদের কাছ থেকে ফেরত নিতে বলেছে বৈশ্বিক চেইনশপ ওয়ালমার্টকে। এসব পোশাকের ব্যাপারে কানাডার স্বাস্থ্য বিভাগ তাদেরবিস্তারিত পড়ুন
মাত্র ৩২ মিনিটে যাত্রীবাহী প্রথম মেট্রো উত্তরা থেকে মতিঝিল গেলো

উত্তরা থেকে মতিঝিলের উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে প্রথম ছেড়ে গেল মেট্রোরেল। রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় ছেড়ে যায়। ৮টা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় ট্রেনটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা। শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন করা হয়েছে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের। এর আগে গত ২৮ ডিসেম্বর উদ্বোধন হয় উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের। মেট্রোরেলের পরিচালন ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে মেট্রোরেল বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে ভাড়া নির্ধারণবিস্তারিত পড়ুন
হিমুর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই মেকআপ আর্টিস্ট মিহির

জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুতে দেশের মিডিয়াপাড়া বেশ সরগরম। এ মৃত্যুর রহস্য নিয়ে নানা প্রশ্ন ভক্তদের। জানা গেছে, হিমুর মৃত্যুর সময় প্রেমিক উরফি জিয়া ছাড়াও সেখানে ছিলেন মেকআপ আর্টিস্ট মিহির। ইতোমধ্যে উরফিকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আরেক ব্যক্তির কাছেও সুরাহা খুঁজছে র্যাব। এই মিহির শুধু অভিনেত্রী হোমায়রা হিমুই নয়; ২০১৮ সালের মে মাসে বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিত্ব তাজিন আহমেদের মৃত্যুর সময়ও পাশে ছিলেন। এমনকি দুজনকে হাসপাতালে নেওয়া থেকে শুরু করে চিকিৎসকের মৃত ঘোষণাবিস্তারিত পড়ুন
বিএনপির শাহজাহান ওমর ও আলতাফ চৌধুরী গ্রেপ্তার

শনিবার দিবাগত গভীর রাতে ঢাকা থেকে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম) ও রবিবার ভোরে রাজধানীর উত্তরা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে শনিবার সন্ধ্যা রাতে ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ ইমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিবৃতিতে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘কমিউনিটি পুলিশিং ডে’ উদযাপন

মাহফিজুল ইসলাম আককাজ : ‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ -প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন
তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সেলিম হায়দার: ‘মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি’ -এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার তালায় উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকালে চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরগ্রাম আদর্শ যুব সংঘের আয়োজনে এই খেলা উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় সাতক্ষীরার এআর স্পোর্টিংবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় সমবায় দিবস পালিত

সেলিম হায়দার: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় র্যালি, ঋণ বিতরণ, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপ-শহরে র্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন

