মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু-অসুষ্ঠু প্রমাণ করে দিতে পারি: হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় নাকি অসুষ্ঠু হয় তা প্রমাণ করে দিতে পারি।

রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন ভবনে আপিল আবেদনে প্রার্থিতা ফিরে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।

হিরো আলম বলেন, আমি জোর গলায় বলেছিলাম ইসি থেকে প্রার্থিতা ফিরে পাবো। আমার সই ছিল না। শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছি। ইসিকে ধন্যবাদ। ডাব প্রতীকে ভোট করবো। বগুড়ায় মনোনয়ন ফিরে পাওয়া সম্ভব হতো, কিন্তু কিছু লোকের চক্রান্তের কারণে সেখান থেকে বাতিল করে দিয়েছে। এখানে প্রার্থিতা ফিরে পেয়েছি।

তিনি বলেন, শেষ পর্যন্ত মাঠে থাকবো। সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ী হবো আশা করি। এর আগে বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে সুষ্ঠু ভোট হয়েছিল। মানুষ ভোট দিতে এসেছিল। আমাকে ভোটও দিয়েছিল। ভোটে তারা আমাকে হারাতে পারেনি। ফলাফলে তারা আমাকে হারিয়ে দিয়েছিল। সুষ্ঠু ভোট হলে আমি ওখান থেকে বিজয়ী হব।

আলোচিত এই ইউটিউবার বলেন, আমি কোনো দলে যোগ দেইনি। এবারই বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হলাম। আওয়ামী লীগের অধীনে আর কোনো ভোটে যাবেন না বলে ঘোষণা দিয়ে এবার ভোটে আসার কারণ কি জানতে চাইলে তিনি আরও বলেন, নির্বাচনে হিরো আলম মাঠে থাকলে নির্বাচন সুষ্ঠু হয় নাকি অসুষ্ঠু হয় তা প্রমাণ করে দিতে পারি। তিনবার ভোট করেছি। অনেক কষ্ট করেছি, মার খেয়েছি। অনেক সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি, তাহলে কেন পিছপা হব?

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী