বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেশির ভাগ থানার ওসিই বদলি হবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে দেশের বেশির ভাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা ছয় মাসের বেশি সময় এক জায়গায় রয়েছেন সেসব ওসিকে বদলি করতে বলেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নৌকার মাঝি স্বপনের গণসংযোগ ও অবরোধ বিরোধী মিছিল-সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপনের গণসংযোগ শেষে সমর্থকদের অংশগ্রহনে অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ডাকা অবরোধ প্রতিবাদে কলারোয়া পৌর বাজারসহ উপজেলার ১২টি ইউনিয়নের প্রধান প্রধান বাজারে পৃথক অবরোধ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকালে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপন পৌর বাজারে বিভিন্ন ব্যবসায়িক দোকানদার ও পথচলতি মানুষের সাথে কূশল বিনিময় করে শেখ হাসিনার নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিক রবিউলের মায়ের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন।। সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালের চিত্রের সহ-সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: রবিউল ইসলামের মাতা আমবিয়া বিবি (৭৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইনালিল্লাহি………রাজিউন)। মরহুমার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলামবিস্তারিত পড়ুন

আয় বেড়েছে সাতক্ষীরা-১ আসনের এমপির, কমেছে সাতক্ষীরা-২’র এমপির, সবচেয়ে ধনী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী

আবুল কাসেম, সাতক্ষীরা: সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ দলীয় বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির আয় কমেছে। আর আয় বেড়েছে সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির প্রার্থী এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহের। সাতক্ষীরার ৪টি আসনের ৩৬জন প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহের বার্ষিকবিস্তারিত পড়ুন

বড়দিন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী ২৪ ডিসেম্বর সকাল থেকে ২৬ ডিসেম্বর সকাল পর্যন্ত গির্জা নিকটবর্তী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মন্ত্রী আরও জানান, এই সময়ে ঢাকাসহ সারা দেশের গির্জাগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও নিয়োগ থাকবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্তবিস্তারিত পড়ুন

‘বিএনপি চরম মানবাধিকার লঙ্ঘনকারী’ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি মানবাধিকারের কথা বলতে পারে না। কারণ তারা নিজেরাই চরমভাবে মানবাধিকার লঙ্ঘনকারী। তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বিচারে মানুষ হত্যা করেছেন, রক্তের ওপর দাঁড়িয়ে দলকে প্রতিষ্ঠা করেছেন। ২০১৩, ১৪, ১৫ সালে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে অগ্নিসন্ত্রাস করেছিল, এখনো করছে।’ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে উপমহাদেশের স্মরণীয় রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তমবিস্তারিত পড়ুন

আসন ভাগাভাগি নিয়ে বৈঠক শেষে যা বললেন ইনু

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অমীমাংসিত আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার। মঙ্গলবার বিকালে আমুর ইস্কাটনের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে হাসানুল হক ইনু জানান, জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন। যে আসনে জোটের প্রার্থী আসবে, সেখানে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন

ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না: হারুন

অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপ করা রাজনৈতিক কর্মসূচি হতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো ৯ দফায় ১৮ দিন অবরোধ আর তিনদিন হরতাল ডেকেছে। পরিত্যক্ত গাড়িগুলোতে আগুন দিচ্ছে। কিন্তু অবরোধ ডেকে রাস্তায় না নেমে পালিয়ে থেকে ভাড়া করা লোকজন দিয়ে গাড়িতে আগুন ও ককটেল নিক্ষেপবিস্তারিত পড়ুন

জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি দুঃস্থ শিশুদের দিলেন সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসানে

সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান-এর জাতীয় ক্রীড়া পুরস্কারের প্রাইজমানি (একলক্ষ টাকা) দুঃস্থ পুষ্টিহীন শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে। ‘পুষ্টিহীন শিশুদের সহায়তায় আপনিও এগিয়ে আসুন’- স্লোগানে সাতক্ষীরা ডিবি খান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১০ টায় সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতবিস্তারিত পড়ুন

ইসিতে কেন এসেছি আপনাকে বলবো কেন: শাহজাহান ওমর

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর। দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন ভবনে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে শাহজাহান ওমরের বিরুদ্ধে। কেন নির্বাচন ভবনে এসেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি মেজাজ হারিয়ে বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলবো? আমি কেন এসেছি এই বিষয়ে আপনাদের কাছে জবাবদিহি করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি। কয়েকজন সাংবাদিক ছবি তুলতে চাইলেওবিস্তারিত পড়ুন