বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

হানাহানি-সাম্প্রদায়িক উত্তেজনার জন্য ভুয়া অনলাইন দায়ী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নাসিরনগর, রামু, কুমিল্লা, বরিশালে সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় ভুয়া অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী৷ বাংলাদেশে যত ধরনের হানাহানি ও সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে সবগুলোর জন্য ভুয়া অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম দায়ী। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বুধবার একটি অনলাইন নিউজ পোর্টালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন৷ তথ্যমন্ত্রী বলেন, এসব ব্যাপারে আমাদের এক্সট্রা কেয়ারফুল হতে হবে৷ তা না হলে এ ধরনেরবিস্তারিত পড়ুন

বিদেশিদের কমিশনের ওপর চাপ দেওয়ার কোনো অধিকার নেই: ইসি আলমগীর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উপর বিদেশিদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার কোনো অধিকারও তাদের নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বলতেও সংবিধানে কোন সরকার নাই। বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার‌্যালয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন। নির্বাচনি আচরণবিধি ভঙ্গের বিষয়ে তিনিবিস্তারিত পড়ুন

বিএনপিতে ফেরার প্রশ্নে শাহজাহান ওমর বললেন ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’

জেল থেকে বেরিয়ে নৌকার মনোনয়ন পেয়ে সারা দেশে শোরগোল ফেলে দেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীর উত্তম)। আওয়ামী লীগে যোগ দিয়েই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন শাহজাহান ওমর। তবে ভবিষ্যতে আবারও বিএনপিতে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, ‘তওবা-আস্তাগফিরুল্লাহ’। দীর্ঘদিনের দল বিএনপিকে ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেওয়াকে ‘ডিগবাজি’ বলে মনে করেন না এই নেতা। তারবিস্তারিত পড়ুন

এবার রাজশাহীতে ‘আত্মগোপনে’ থাকা রিজভীর নেতৃত্বে ঝটিকা মিছিল!

সরকারের পদত্যাগের এক দফা ও ‘একতরফা’ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে ‘আত্মগোপনে’ থাকা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজশাহীতে ঝটিকা মিছিল করা হয়েছে। ১০ম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে বুধবার ভোর সাড়ে ৬টায় নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামের সামনের সড়কে ‘ঝটিকা’ মিছিল করে বিএনপি। ঢাকার বাইরে প্রথমবারের মতো ঝটিকা মিছিল করলেন রিজভী। এর আগে প্রায় সব অবরোধে ঢাকার বিভিন্ন সড়কে ‘ঝটিকা’ মিছিল করেন তিনি। সোমবার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিবিস্তারিত পড়ুন

গোপালগঞ্জে দুদিন থাকবেন শেখ হাসিনা

ব্যক্তিগত সফরে বৃহস্পতি এবং শুক্রবার (৭ ও ৮ ডিসেম্বর) গোপালগঞ্জের নিজ নির্বাচনী এলাকায় থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর শিডিউলে বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় গমন এবং শুক্রবার প্রত্যাবর্তনের তথ্য আছে। তবে কোনো কর্মসূচি বা যাতায়াতের সময় নির্ধারিত নেই। সূত্র আরও জানায়, শেখ হাসিনা নিজ নির্বাচনী এলাকায় যাবেন মূলত নির্বাচনেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সাথে জিএম কাদেরের সাক্ষাৎ

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল গণভবনে যায়। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু ও পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এই প্রতিনিধিদলে আছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরুর মওলা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কী নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানেন না বলে জানান তিনি। এদিকে,বিস্তারিত পড়ুন

ভিসানীতি কঠোর করতে ৫ দফার পরিকল্পনা যুক্তরাজ্যের

অভিবাসন রোধে ভিসানীতিকে আরো কঠোর করার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি সোমবার পাঁচ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেন। গত মাসে যুক্তরাজ্য সরকারের এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে দেশটিতে সাত লাখ ৪৫ হাজার মানুষ অভিবাসন গ্রহণ করেছে, যেটি যুক্তরাজ্যের অভিবাসন ইতিহাসে সর্বোচ্চ। এর ফলে উদ্বেগ সৃষ্টি হওয়ায় নতুন এই পরিকল্পনা গ্রহণ করেছে দেশটির সরকার। পরিকল্পনায় যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে একটি হচ্ছে অভিবাসী দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধি।বিস্তারিত পড়ুন

আতঙ্কিত বিচারকেরা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে হাতবোমা বিস্ফোরণসহ সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় সারা দেশের বিচারকেরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই বিচারব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির নির্দেশনার পর মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগেরবিস্তারিত পড়ুন

চুল গজায় কত বছর বয়স পর্যন্ত?

চুল নিয়ে সমস্যা কমবেশি সবারই আছে। তাই চুল টিকিয়ে রাখতে চিন্তার শেষ নেই। যাদের চুল পাতলা বা টাক হয়ে গেছে, তারা নতুন গজানোর জন্য কত কী-ই না করেন। কিন্তু আপনি কি জানেন, ঠিক কত বছর বয়স পর্যন্ত চুল গজাতে পারে? স্বাভাবিক নিয়মে প্রতিদিন কিছু না কিছু চুল পড়বেই। তবে চুল পড়ার পাশাপাশি নতুন চুল যদি না গজায়, তখনই চুল পাতলা হতে শুরু করে। এই নতুন চুল গজানোর বিষয়টি অনেকটাই নির্ভর করছেবিস্তারিত পড়ুন

জাপার সঙ্গে সমঝোতার পরই শরিকদের আসন ভাগাভাগি: আমু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতার পরই বিস্তারিত জানানো হবে, কার বিরুদ্ধে কে থাকবে। এজন্য কিছুটা সময় লাগবে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ইস্কাটনের বাসায় মহাজোটের শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন আমু। আসন ভাগাভাগির ভার পাওয়া ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, ‘কার বিরুদ্ধে কেবিস্তারিত পড়ুন