Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আশাশুনিতে ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ

জি.এম আল ফারুক, আশাশুনি : আশাশুনি উপজেলায় এবছর ৯ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত ধান থেকে ৩০ হাজার ৩৪৪ মে.টন চাউল পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে। আশাশুনি উপজেলা সম্প্রসারণ অধিদপ্তর চলতি বছর উপজেলার ১১ ইউনিয়নে ৯ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ লক্ষ্যমাত্রা অর্জনে নিরলস ভাবে কাজ শুরু করেন এবং কৃষকদের সাথে মাঠে ও বাড়িতে নিয়মিত যোগাযোগ রক্ষা করেবিস্তারিত পড়ুন
মনিরামপুরে নিসচার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

হেলাল উদ্দিন, মনিরামপুর : পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়, সড়কে শৃঙ্খলা ও জীবনের নিরাপত্তায় নতুন “সড়ক নিরাপত্তা আইন” চাই, আইন মেনে সড়কে চলি স্মার্ট বাংলাদেশ গড়ে তলি এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ ডিসেম্বর) বিকালে মনিরামপুর পাবলিক লাইব্রেরী মিলনায়নে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিসচার সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমানের উপস্থাপনায় এ সভায় সভাপতিত্ববিস্তারিত পড়ুন
বড়দিন উৎসব পালন উপলক্ষে
আশাশুনিতে প্রস্তুতিমূলক প্রাক-বড়দিন উদযাপন

আশাশুনি প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর যীশুখ্রীষ্টের জন্ম উৎসব তথা বড়দিন উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হিসাবে আশাশুনির বড়দলে প্রাক-বড়দিন উদযাপন করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে আশাশুনির বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ফাতিমা রানীর তীর্থ স্থানে আশাশুনি উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত প্রাক-বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি পিউস হালদার। সাধারণ সম্পাদক মাষ্টার লালন সরকারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য শীর্ষক পথনাটক

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় সাতক্ষীরার ফিংড়ি ইউনিয়নের দক্ষিণ ফিংড়ি দাস পাড়ায় “শিশু যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্য” শীর্ষক পথনাটক অনুষ্ঠিত হয়। কোর সাপোর্ট মডেল প্রকল্পের আলোকে ৩০ নভেম্বর সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সভাপতি অর্জুন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পথনাটক উপভোগ করেন, দক্ষিণ ফিংড়ি দাস পাড়া জগধাত্রি মন্দিরের সহ-সভাপতি মানিকবিস্তারিত পড়ুন
কক্সবাজার-ঢাকা রুটে বাণিজ্যিক রেল চলাচল শুরু

কক্সবাজার-ঢাকা রুটে রেল চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাজারো যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। কক্সবাজার রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার আতিকুর রহমান জানান, বাণিজ্যিক যাত্রার প্রথমদিন ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল থেকে যাত্রীরা স্টেশনে আসা শুরু করেন। বেলা ১১টা থেকে টিকেট চেক করে যাত্রীদের বগিতে তোলা শুরু হয়। এসময় ফুল ও চকলেট দিয়ে অভিবাদন জানানো হয় যাত্রীদের। তিনি আরওবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা পড়েছে দুই হাজার ৭১৩ জন প্রার্থীর। এরমধ্যে রাজনৈতিক দলের প্রার্থী এক হাজার ৯৬৬ জন। আর স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন। আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। অপরদিকে সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) মনোনয়ন জমা দিয়েছে ২৮৬টি আসনে। শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায় এ তথ্য। ইসি জানায়, ৩০০ সংসদীয় আসনে ৩০টি নিবন্ধিত দলের এক হাজার ৯৬৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। স্বতন্ত্রবিস্তারিত পড়ুন
বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিখ্যাত আমেরিকান সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে জলবায়ু পরিবর্তনের ওপর গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের সিইও প্যাট্রিক ভারকুইজেনের সঙ্গে একটি নিবন্ধ লিখেছেন। নিবন্ধটি বৃহস্পতিবার (৩০ নভেম্বর) প্রকাশিত হয়েছে, যখন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবের বিরুদ্ধে লড়াইয়ের উপায় খুঁজে বের করার জন্য বিশ্বনেতারা দুবাইতে কপ-২৮ জলবায়ু শীর্ষ সম্মেলনে সমবেত হয়েছেন। ‘লেটস পুট ব্যাক পিপল অ্যাট দ্য হার্ট অব ক্লাইমেট অ্যাকশন’ শিরোনামে এই নিবন্ধ প্রকাশিত হয়। জলবায়ু পরিবর্তন হলো একটি বৈশ্বিক বিপর্যয় যাবিস্তারিত পড়ুন
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ও নিচ্ছে না যেসব নিবন্ধিত দল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়েই শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন জমা দেয়া। তফশিল পেছালে বিএনপি নির্বাচনে আসতে পারে এমন আলোচনাও ছিল রাজনৈতিক অঙ্গনে। শেষ পর্যন্ত নির্বাচনের বাইরে থাকছে দলটি। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটে লড়ছেন। ৩০০টি সংসদীয় আসনের জন্যবিস্তারিত পড়ুন
নির্বাচনের ট্রেন কেউ থামাতে পারবে না: ওবায়দুল কাদের

কারো কথায় বা বাধায় আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন থামবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের ট্রেন চলছে। কারো বাধায় কোথাও আর থামবে না। গন্তব্যে পৌঁছানো পর্যন্ত এই ট্রেন চলবে। যত বাধাই দেওয়া হোক, কেউ এই ট্রেন থামাতে পারবে না। নির্বাচন হবে। শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ওবায়দুলবিস্তারিত পড়ুন
শাহজাহান ওমরকে নৌকার মনোনয়ন দেওয়ার কারণ জানালেন কাদের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরকে কৌশলগত কারণে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির কেন্দ্রীয় ১৫ জন নেতা ছাড়াও ৩০ জন সাবেক সংসদ সদস্য দ্বাদশ নির্বাচনে অংশ নিচ্ছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন হঠাৎ জানা গেল বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনেবিস্তারিত পড়ুন

