Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পড়ুন আরো খবর..
কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার ফতেমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,বিস্তারিত পড়ুন
আশাশুনি ইউসিসিএ’র নির্বাচনে ১১ টি মনোনয়নপত্র বিক্রয়

আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশান (ইউসিসিএ) লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনে ৮ পদে ১১ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ইউসিসিএ এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার করিমুল হক তফশীল মোতাবেক বিভিন্ন পদে মনোনয়নপত্র সরবরাহ করেন। সভাপতি পদে ৪ জন মনোনয়নপত্র গ্রহন করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে একজন ও ৬টি সদস্য পদের বিপরীতে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৩ ডিসেম্বর সকালবিস্তারিত পড়ুন
১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস। স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত। কিন্তু মঙ্গলবার থেকে নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়। বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার।বিস্তারিত পড়ুন
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০২০–এর প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ ডিসেম্বর স্কুল পর্যায়ের পরীক্ষা এবং ৩১ ডিসেম্বর কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান : প্রধানমন্ত্রী

জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা জনকল্যাণমূক স্থানীয় সরকার প্রতিষ্ঠা করতে চাই। মানুষের উন্নয়নে কী কী কাজ করা যায় সেটা আপনাদের ভাবতে হবে’। সোমবার সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিদ্যমান। অনেকে বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু যখন আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন তখন আপনার দায়িত্ব সকলের জন্য কল্যাণমূলকবিস্তারিত পড়ুন
জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ পড়ালেন প্রধানমন্ত্রী

জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (বিআইসিসি) এ শপথ অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ানো হয়। জেলা পরিষদের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। গত ১৭ অক্টোবর দেশের ৫৯টি জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশের কারণে নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন
সাড়ে ৭টায় ম্যাসেজ পেলাম, সাড়ে ৯টায় ইলিশ চলে আসলো

আওয়ামী লীগ সরকার একটা টাকাও অপচয় করে না, বরং সব টাকা জনগণের কল্যাণে খরচ করে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন। গণভবনে এক অনুষ্ঠান থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে ২৪ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। সরকারপ্রধান ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আজকাল বিরোধী দল থেকে প্রশ্ন করে রিজার্ভের টাকা গেলো কোথায়, সারাদেশে অপপ্রচারবিস্তারিত পড়ুন
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) গণভবনে এক অনুষ্ঠানে তিনি প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন ঘোষণা করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কর্মকর্তারা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে আব্দুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল হয়ে নবীনগর মোড় এবং ইপিজেড হয়ে চন্দ্রা মোড় পর্যন্ত ২৪ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক এই প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এটিবিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার বিশ্বকাপ দলে খেলবেন যারা

ফুটবল বিশ্বকাপের সব প্রস্তুতি চূড়ান্ত। সাজসাজ রব কাতারে। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে দোহায় পৌঁছে গেছেন অনেক ফুটপ্রেমীরা। অংশগ্রহণকারী ৩২ দলের কয়েকটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে চলে গেছেন। এমন আবহে দল ঘোষণা করেছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। শুক্রবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি। যেখানে রয়েছেন পাওলো দিবালা ও ডি মারিয়া। এ দু’জনের ভাগ্য খুলবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল এবিস্তারিত পড়ুন
রবিবার থেকে আগের সূচিতে উচ্চ আদালত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী রোববার (১৩ নভেম্বর) থেকে আগের সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। তবে বিচারিক (নিম্ন) আদালতের বিচারকাজ সকাল সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় শুরু হবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রাব্বনীর সই করা বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। তিনি জানান,বিস্তারিত পড়ুন

