রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পড়ুন আরো খবর..

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও প্রকল্পের ডেপুটি ম্যানেজার ফতেমা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন ও হাসানপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান।
সমন্বয় সভায় সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগি অফিসার নাজমুন নাহার।

কিশোরীদের সতেনতামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

কেশবপুর উপজেলার মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতায় দরিদ্র মহিলদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা ইরোসপো প্রকল্প ২য় পর্যায়ের আয়োজনে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ, ইফটিজিং প্রতিরোধ ও কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যশোরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। কিশোরীদের সতেনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন সহকারী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র চন্দ ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংপতি বিশ্বাস।
প্রশিক্ষণ শেষে ১০০ কিশোরীকে স্যানেটারী ন্যাপকিন ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ

কেশবপুর উপজেলার বেগমপুর ইসলামীয়া মহিলা দাখিল মাদ্রাসা ২৩০ জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আনছার আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মানছুর আলী, আব্দুল ওহাব, আব্দুস সালাম, আব্দুর রহমান, খাদেমুল ইসলাম, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, সিরাজুল ইসলাম, মর্জিনা বেগম, আনন্দ কুমার, আতাউর রহমান, আবেদ আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ