বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস

মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস।

স্বাভাবিক সময়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হতো ৬টা পর্যন্ত।

কিন্তু মঙ্গলবার থেকে নতুন নিয়মে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।

বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৩ আগস্ট থেকে অফিসের সেই সূচিতে পরিবর্তন আনে সরকার।

সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। বর্তমানে ব্যাংক লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

শীত মৌসুমকে সামনে রেখে গত ৩১ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে নতুন সময়সূচি অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শীতকালে সকাল ৮টায় অফিসে আসতে অসুবিধা হবে।

তিনি আরো বলেন, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত তারা নেবেন। এছাড়া স্কুল কলেজের সময়সূচির বিষয়ে উনাদের (শিক্ষা মন্ত্রণালয়) কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও চলবে নতুন সূচিতে
১৫ নভেম্বর থেকে ব্যাংকে লেনদেনের নতুন সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত ওই সূচি অনুযায়ী মঙ্গলবার থেকে ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। আর ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনও চলবে নতুন সূচিতে। মঙ্গলবার থেকে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ১৩ নভেম্বর বীমা খাতের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এতে বলা হয়, সরকারি সিদ্ধান্ত ও ব্যাংক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে আইডিআরএ এবং সব বিমা কোম্পানির অফিস সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৫ নভেম্বর থেকে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হলো।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গা সংকট সমাধানে পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সংশোধিত বিধিমালা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুনবিস্তারিত পড়ুন

ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন ব্যবসার সম্ভাবনার কথা বিবেচনাবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক
  • ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের