সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে খেলবেন যারা

ফুটবল বিশ্বকাপের সব প্রস্তুতি চূড়ান্ত। সাজসাজ রব কাতারে। গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে দোহায় পৌঁছে গেছেন অনেক ফুটপ্রেমীরা।

অংশগ্রহণকারী ৩২ দলের কয়েকটি ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের দেশে চলে গেছেন।

এমন আবহে দল ঘোষণা করেছে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা।
শুক্রবার রাতে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন লিওনেল স্কালোনি।

যেখানে রয়েছেন পাওলো দিবালা ও ডি মারিয়া। এ দু’জনের ভাগ্য খুলবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল এ দুই তারকার।

তবে সেই শঙ্কা উবে গেল শুক্রবার রাতে।

এর আগে ৪৬ জন ফুটবলার নিয়ে প্রাথমিক দল ঠিক করে রেখেছিলেন স্কালোনি।

৮ নভেম্বর সেই তালিকায় আরও কাঁচি চালান তিনি। একেবারে ১৫ জন কমিয়ে ৩১ সদস্যতে ছোট করেন আর্জেন্টাইন কোচ।

শুক্রবার আরও ৫ জনকে ছাটলেন সবশেষ।

আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
গ্রুপ ‘সি’তে মেসিদের বাকি ২ ম্যাচের প্রতিপক্ষ মেক্সিকো এবং পোল্যান্ড।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার : রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।

একই রকম সংবাদ সমূহ

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর