Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সুজন’র পৌর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা

সাতক্ষীরার কলারোয়ায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুজন’ কলারোয়া পৌর কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকেলে কলারোয়া আলিয়া মাদরাসার অফিসকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলারোয়া উপজেলা সুজনের সভাপতি প্রফেসর মো. আবু নসর। সভায় বক্তব্য রাখেন সুজনের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট এবিএম সেলিম, সাতক্ষীরা সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ রোকনুজ্জামান, সাতক্ষীরা পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল হক,বিস্তারিত পড়ুন
তালায় চোরাই মালামালসহ দুই চোর আটক

সাতক্ষীরার তালায় চোরাই মালসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মহান্দী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মৃত আনসারের ছেলে মনিরুল মীর (৩৫) ও একই এলাকার ফজর আলী মল্লিকের ছেলে জাহারুল মল্লিক (২২)। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়াবিস্তারিত পড়ুন
নড়াইলের মধুমতীতে ভাঙনের মুখে সরকারি প্রাথমিক বিদ্যালয়

নড়াইলের মধুমতীতে ভাঙনের মুখে ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে। তিন একর জমিতে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে একাডেমিক ভবন ছাড়াও তখন ছিল বিশাল খেলার মাঠ। তবে ১৯৯০ সালে মাঠসহ বিদ্যালয়টি মধুমতী নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এরপর বিদ্যালয়টি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। বর্তমানে সেই ভবনটিও মধুমতী নদীর ভাঙনের কবলে পড়েছে। বিদ্যালয়টির নাম মাকড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামে মধুমতী নদীর তীরে এইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

কলারোয়ায় ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তিন সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে কয়লা হাইস্কুল মাঠে। বৃহস্পতিবার বিকেলে ক্যাম্প শুরুর সময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন স্বপনসহ কয়লা প্রগতি সংঘের নেতৃবৃন্দ। প্রশিক্ষক হিসাবে ক্যাম্প পরিচালনা করছেন প্রাক্তন কৃতি ফুটবলার মাসউদুল ইসলাম মাসুদ। সাফজয়ী প্রমিলা ফুটবলার সাবিনাবিস্তারিত পড়ুন
যশোর শিক্ষাবোর্ডের স্থগিত বাংলা ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর

যশোর শিক্ষাবোর্ডের স্থগিত এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষাবোর্ডের স্থগিত বাংলা (আবশ্যিক) ২য় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে, শেষ হবে ১১টা ২০ মিনিটে। যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরার কলারোয়ার সিংগায় স্কুল ছাত্রী ধর্ষন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার বি.এস.এইচ সিংগা হাইস্কুলে নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া লিজা (১৬) ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতার বাবার নাম-মোতালেব, গ্রাম- সিংগা, কলারোয়া, সাতক্ষীরা। জানা যায়, সুমাইয়া লিজা প্রতিদিনের মতো স্কুল ছুটির পর একা বাড়ি ফিরছিলেন। সেই সময় আওয়ামীলীগের নেতা ফজলুর ডান হাত ইমরান (৩০) ও তার দলবল সুমাইয়া লিজাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ০৫/০৯/২০২২ সোমবার দুপুর ৪টার সময় এই ঘটনা ঘটার পর রোটারাক্ট ক্লাব অব মিরপুরের কলারোয়া শাখা এর পক্ষ থেকেবিস্তারিত পড়ুন
ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও ভোর থেকে রাত ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল

ডিসেম্বর অর্থাৎ তিন মাস পর উত্তরা থেকে আগারগাঁও রুটে ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। সোমবার (২২ আগস্ট) মেট্রোরেল প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। এম এ এন ছিদ্দিক বলেন, এমআরটি লাইন ৬-এর সার্বিক অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। প্রথম পর্যায়ে নির্ধারিত উত্তরা থেকে আগারগাঁও রুটে কাজের অগ্রগতি ৯৩বিস্তারিত পড়ুন
বুধবার থেকে অফিস সকাল ৮টা থেকে ৩টা, সপ্তাহে দু’দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

২৪ আগস্ট বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে কীভাবে আরও ইফেক্টিভ করা যায় এইবিস্তারিত পড়ুন
বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম ৯টা-৪টা

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগামি বুধবার (২৪ আগস্ট) থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার। সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
হোটেল-রেস্তোরাঁ রাত ১০টা, সিনেমা হল ১১টার মধ্যে বন্ধের নির্দেশ

১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টায় বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে হোটেল-রেস্তোরাঁ, আর সিনেমা হল বন্ধ করতে বলা হয়েছে রাত ১১টার মধ্যে। সোমবার (২২ আগস্ট) জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সিটি করপোরেশন। গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী জ্বালানির মূল্য বৃদ্ধিজনিত পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

