রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন রেখা আর নেই

কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের স্ত্রী রেহেনা খাতুন রেখা (৪৫) ইন্তেকাল করেছেন। সোমবার (২২ আগস্ট) ভোর পৌণে ৫টার দিকে তিনি মারা যান (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও একমাত্র পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রয়াতের স্বামী সাংবাদিক আব্দুর রহমান জানান, ‘রাতে হঠাৎ অতিরিক্ত গ্যাসফর্ম করায় অসুস্থ্য হয়ে পড়লে কলারোয়া হাসপাতালে নেয়ার পথে তার স্ত্রী মারা যান।’ উপজেলার জয়নগর ইউনিয়নের মানিকনগর গ্রামের নিজবাড়িতে এদিন জোহার নামাজের পর মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিকবিস্তারিত পড়ুন

টেনে সরানো হলো আস্ত দোতলা বাড়ি

কৃষক সুখিন্দর সিং সুখীর দোতলা বাড়িটা বেশ নজরকাড়া। নির্মাণও করেছিলেন দেড় কোটি রুপি খরচ করে। সম্প্রতি বাড়িটি নিয়ে বিপদে পড়েন তিনি। জানতে পারেন, সরকারের একটি প্রকল্পের অধীনে তাঁর জমির ওপর দিয়ে নির্মাণ করা হবে মহাসড়ক, ভেঙে ফেলা হবে বাড়িটি। শখের বাড়ির এমন ভবিষ্যৎ পরিণতি মানতে পারেননি সুখী। শেষমেশ আস্ত বাড়িই টেনে দূরে সরিয়ে নিচ্ছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সুখীর বাড়ি ভারতের পাঞ্জাব রাজ্যের সাঙ্গরুর জেলার রোশানওয়ালা গ্রামে। গ্রামটিরবিস্তারিত পড়ুন

গ্রেফতার হতে পারেন ইমরান খান, রাস্তায় নামতে প্রস্তুত পিটিআই

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার হতে পারেন, এমন আশঙ্কায় দলের শীর্ষ নেতারা তার কর্মী-সমর্থকদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে তার নামে। এ ঘটনার পরপরই পিটিআই শীর্ষ নেতারা আন্দোলনের নামার আহ্বান জানিয়েছেন নেতাকর্মী ও তার সমর্থকদের। শনিবার (২০ আগস্ট) রাতে ওইবিস্তারিত পড়ুন

শুধু অন্যের কথা শুনে, সঙ্গ দিয়েই মাসে লক্ষাধিক টাকা আয় (ভিডিও)

কাজ বলতে যা বোঝায় তার কিছুই করেন না। ৩৮ বছর বয়সী শোজি মরিমোতো একাকী মানুষকে শুধু সঙ্গ দেন, তার সঙ্গে খাবার খান। অনুরোধ করলে তার কথাও শোনেন। আর তার জন্যই তিনি ১০ হাজার জাপানি মুদ্রা নিয়ে থাকেন প্রত্যেক ক্লায়েন্ট থেকে। সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে। শোজি মরিমোতো টোকিওর বাসিন্দা। তিনি নিজেকে অন্যের কাছে ভাড়া দেন। ‘ডু নাথিং রেন্ট আ ম্যান’ নামে তার টুইটার অ্যাকাউন্ট আছে। আরও আছে প্রচুর ভক্তবিস্তারিত পড়ুন

ঝিনাইদহে চোরের মারপিটে বাগান মালিকের মৃত্যু

ঝিনাইদহে চোরের মারপিটে মনু পাঠান (৬৫) নামের এক মাল্টা বাগান মালিক নিহত হয়েছে। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনু পাঠান বাটিকাডাঙ্গা গ্রামের মৃত আলী পাঠানের ছেলে। স্থানীয়রা জানায়, রাতে মনু পাঠান বাড়ির পাশের মাঠে মাল্টা বাগান পাহারা দিচ্ছিলো। সেসময় তার বাগানে চোর প্রবেশ করে মাল্টা চুরি করছিলো। বিষয়টি টের পেয়ে মনু পাঠান এগিয়ে গেলে মনু পাঠানের উপর চড়াও হয়ে মারপিট শুরুবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর প্রতি আস্থা, ১২০ টাকাতেই কাজে চা-শ্রমিকেরা

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত চা-শ্রমিকেরা বর্তমান মজুরি ১২০ টাকাতেই কাজে ফিরছেন। গতকাল রোববার গভীর রাতে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসন ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে এক আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। দুই পক্ষ যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সিঁধ কেটে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক আটক

জামালপুরের সরিষাবাড়িতে সিঁধ কেটে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কনক হাসানকে (২৫) আটক করেছে র‌্যাব। রোববার (২১ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ডেমরা থেকে তাকে আটক করা হয়। জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। কনক হাসান উপজেলার ডোয়াইল ইউনিয়নের লোকনাথপুর গ্রামের সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। এম এম সবুজ রানা জানান, কনক হাসান ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। এত রাজি না হলে স্কুলেবিস্তারিত পড়ুন

ইমরানকে আটক করলে রাজধানী দখলে নেওয়ার হুঁশিয়ারি পিটিআই কর্মীদের!

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পাকিস্তানের পুলিশ। তার বিরুদ্ধে জনসভায় পুলিশ ও বিচার বিভাগকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় পিটিআই নেতারা ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়েছে। তারা বলেছে ইমরান খানকে গ্রেফতার করা হলে তার ফল ভালো হবে না। শনিবার একটি জনসভায় ইমরান খান তার দলের এক নেতাকে আটক করার জন্য ইসলামাবাদ পুলিশ ও এক নারী বিচারকের সমালোচনা করেন। ইমরান বলেছিলেন, ‘আপনারাওবিস্তারিত পড়ুন

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমীর সঙ্গে কাজের সূত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে আগেই জানিয়েছিলেন খলঅভিনেতা মিশা সওদাগর। মৌসুমী অভিনীত অনেক সিনেমায় খলচরিত্রে মিশাকে দেখা গেছে। এ চিত্রনায়িকার অন্যতম অনুরাগী বলে জানিয়েছিলেন মিশা। সফল এই খলঅভিনেতা এবার জানালেন, মৌসুমীকে কতটা পছন্দ করতেন তিনি। মিশা বলেন, ‘যদি প্রেমে পড়তে হতো, তা হলে মৌসুমীর প্রেমে পড়তাম’। রোববার চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও ব্লগে এমনটিই বললেন মিশা। মিশা বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো,বিস্তারিত পড়ুন

ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ও বিচার বিভাগের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে এই তদন্ত শুরু হল। শনিবার একটি রাজনৈতিক সমাবেশে ইমরান খান ওই হুমকি দিয়েছেন বলে পুলিশের অভিযোগ। এ নিয়ে দেশটিতে উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে হাজার হাজার সমর্থক অবস্থান নিয়েছে। ইমরান খানকে গ্রেফতার করা হলে তারা সব কিছুর নিয়ন্ত্রণ নিয়ে নেবে বলে ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, নানা নাটকীয়তার পর গতবিস্তারিত পড়ুন