সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দেশে করোনায় শনাক্ত বেড়েছে, ২ জনের মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২৯ হাজার ১৬২ জন প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে। এই সময়ে ১ হাজার ৯০২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৬৮৯ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (শনিবার) ৬ জন মারা যান, আর শনাক্ত হন ১ হাজার ১০৫বিস্তারিত পড়ুন

সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের

করোনা মহামারি ও বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন পরিকল্পনার অংশ হিসাবে সব ধরনের যানবাহন ক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ থেকে উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ওবিস্তারিত পড়ুন

১৪ দেশের কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠক

১৪ দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন (ইসি)। এসব কূটনীতিকরা অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) বাংলাদেশ প্রতিনিধি। রোববার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। বৈঠকে ওইসিডির ১৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান জানান, ওসিইডি প্রতিনিধিরা ইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস, কানাডারবিস্তারিত পড়ুন

বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে এসএসসি পরীক্ষা

সারাদেশের বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় জুলাই মাসে এসএসসি ও সমমান পরীক্ষা হবে না। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে আগস্ট মাসে এসএসসি পরীক্ষা শুরু হবে। রোববার দুপুরে আন্তঃবোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, সিলেটের অর্ধেকেরও বেশি কেন্দ্র এখন আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। এগুলো সংস্কার করে পুনরায় পরীক্ষার উপযোগী করতে সময় লাগবে। তাই ‍জুলাই মাসেবিস্তারিত পড়ুন

কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো রাজধানী থেকে স্থানান্তরের নির্দেশ

রাজধানীর ভেতরে কারওয়ান বাজারসহ পাইকারি বাজারগুলো স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, জনগণসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফসল এই পদ্মা সেতু। দেশে সুশাসনের ফলেই পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতু হওয়ায় এখন সকল ধরনের কাঁচামাল ঢাকা শহরে প্রবেশের সুযোগবিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তিতে পাসের হার ১৪.৩০ শতাংশ

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল রোববার প্রকাশিত হয়েছে। এ পাসের হার ১৪.৩০ শতাংশ। সেই হিসাবে ৮৫.৭০ শতাংশই অকৃতকার্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। এ বছর গ-ইউনিটের ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪ হাজার ২৮৯ জন শিক্ষার্থী উত্তীর্ণবিস্তারিত পড়ুন

ফের দাম বাড়লো এলপি গ্যাসের

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ১২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে বেড়েছে ১ টাকা। এ ছাড়া সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। একইভাবে অটোগ্যাসেরও দাম বেড়েছে। রোববার অনলাইনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। নতুন নির্ধারিত দাম আজ (রোববার) সন্ধ্যা ৬টা থেকেইবিস্তারিত পড়ুন

ঈদুল আজহায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের কোনো সম্ভাবনা নেই

আসন্ন ঈদুল আজহায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ঈদের আগে এটা হওয়া ডিফিকাল্ট। রোববার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব এ কথা বলেন। মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি এবং মন্ত্রিসভার সদস্যরা মন্ত্রিপরিষদ কক্ষ থেকে সভায় যুক্ত হন। ঈদে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার বিষয়ে কী সিদ্ধান্ত- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,বিস্তারিত পড়ুন

পদ্মা সেতু জনগণের ভাগ্য পরিবর্তনের বিরাট মাইলফলক : প্রধানমন্ত্রী

পদ্মা বহুমুখী সেতু নির্মাণে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এর সব কৃতিত্ব বাংলাদেশের জনগণের। এভাবে আমার পাশে দাঁড়ানোর জন্য আমি বাংলাদেশের জনগণের কাছে সত্যিই কৃতজ্ঞ। তাদের শক্তি (আমার জন্য) সবচেয়ে বড় শক্তি। রোববার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি সভায় সভাপতিত্ব করেন। শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সহকর্মী এবং কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছার উত্তরে বলেন, ‘এই শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

উন্নত দেশগুলো দেয়নি, কিন্তু আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি

দেশে আবারও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আবার করোনার প্রার্দুভাব দেখা গেছে। তাই সবাই স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা মেনে চলবেন, মাস্ক পরবেন। রোববার (৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শেষে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো দেয়নি, কিন্তু আমরা বিনাপয়সায় সবাইকে করোনা টেস্ট ও ভ্যাকসিন দিয়েছি। বুস্টার ডোজওবিস্তারিত পড়ুন