সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলে কৃষক সেজে হেরোইন পাচারের সময় হাতেনাতে ধরা

যশোরের বেনাপোলে কৃষক বেশে ভারত থেকে মাদক আনার সময় ৫শ’ ৪০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর হোসেনকে (৪৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৬ জুন) বিকালে বেনাপোলের ঘিবা সীমান্তের মাঠ থেকে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর হোসেন বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আরশাদ আলির ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারত থেকে হেরোইন আনা হবে গোপন এমন সংবাদে ঘিবা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদারবিস্তারিত পড়ুন

৩ দিন সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা

আগামি তিনদিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে দমকা হাওয়াসহ গুড়িগুড়ি বৃষ্টি ঝরছে রাজধানীজুড়ে। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনেরবিস্তারিত পড়ুন

সিলেটে বন্যার্তদের উদ্ধারে সেনাবাহিনী

সিলেটে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বাংলাদেশ সেনাবাহিনী। বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে প্রশাসনের অনুরোধে ইতোমধ্যে বন্যাকবলিত অঞ্চলে উদ্ধার তৎপরতা শুরু করেছে তারা। শুক্রবার (১৭ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। এর আগে সকালে সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় আটকেপড়াদের উদ্ধারে সেনাবাহিনী যাচ্ছে বলে জানান জেলা প্রশাসক মো. মজিবর রহমান। এদিকে, দুই সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উপচে তীব্র বেগে পানি ঢুকছে।বিস্তারিত পড়ুন

সারাদেশের সব বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

আগামি ১৯ জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার (১৭ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামি ১৯ জুন থেকে এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষারবিস্তারিত পড়ুন

নতুন পদ্ধতিতে সেনাবাহিনীতে লোক নিয়োগ প্রক্রিয়া: ভারতে বিক্ষোভ, পুড়ছে ট্রেন

ভারতে ‘অগ্নিপথ’ প্রকল্পের অধীনে নতুন পদ্ধতিতে সেনাবাহিনীতে লোক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে বিহার, তেলেঙ্গানাসহ বেশ কয়েকটি রাজ্যে। বিক্ষোভের তৃতীয় দিনে বিভিন্ন রাজ্যে কয়েকটি ট্রেনে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার (১৭ জুন) সকালে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলনের জেরে উত্তর প্রদেশ ও বিহার রাজ্যে ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এদিকে আন্দোলনের জেরে সরকার নিয়োগে বয়স সীমা করেছে ২১ থেকে ২৩ বছর। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দেয় যে ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় সাড়েবিস্তারিত পড়ুন

দেশে করোনা কিছুটা বাড়ছে, বুস্টার ডোজ নিন: স্বাস্থ্যমন্ত্রী

দেশ এবং দেশের বাইরে মহামারি করোনাভাইরাস সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে জানিয়ে সবাইকে শিগগির করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, যারা এখনো বুস্টার ডোজ নেননি, শিগগির নিয়ে নিন। কারণ, করোনা কিছুটা হলেও বাড়তি আমাদের দেশে। আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার (১৬ জুন) সচিবালয়ে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন ওষুধ শিল্প সমিতির সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু

সাতক্ষীরার কলারোয়ায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) রুলী বিশ্বাসের সরকারি বাসভবন থেকে জনশুমারি ও গৃহগণনা শুরু হয়। সেসময় ইউ.এন.ও. রুলী বিশ্বাস, পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ ও পরিসংখ্যান দপ্তরের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিসংখ্যান অফিসার তাহের মাহমুদ সোহাগ জানান, ‘১৫ জুন হতে ২১ জুন ২০২২ইং পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলাব্যাপী এ কার্যক্রম শুরু হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও ফ্রি ব্লাড গ্রুপ পরীক্ষার আয়োজন করা হয়। পরে দুপুরে এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের মুক্ত মঞ্চে স্বেচ্ছাসেবী এ সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ.এন.ও.) রুলী বিশ্বাস। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ১৫ থেকে ১৯ জুন ২০২২ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শুধু ১৭জুন শুক্রবার এই কার্যক্রম বন্ধ থাকবে। ১৮ ও ১৯ জুন এ কার্যক্রম যথারীতি চলবে। ৬ থেকে ১১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদক সেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় মাদকসেবন ও চাঁদাবাজির অভিযোগে যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোররাতে তালার মেলাবাজার ও রহিমাবাদের বাড়ি থেকে তালা উপজেলা যুবদলের দু’নেতাকে এবং পুরাতন সাতক্ষীরাস্থ বাসা থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়। আটক ও গ্রেপ্তারকৃতরা হলেন- তালা উপজেলা যুবদলের আহবায়ক তালা সদরের মেলাবাজারের বাসিন্দা মির্জা আতিয়ার রহমান (৪৮) ও বহিস্কৃত যুগ্ন আহবায়ক তালার রহিমাবাদের বাসিন্দা সাঈদুর রহমান সাঈদ (৪০) এবং পুরাতন সাতক্ষীরার অধিবাসি জেলা যুবদলের সাবেক সাধারণবিস্তারিত পড়ুন