সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজের ১০ম বছর পূর্তিতে আলোচনা সভা

কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের ১০ম বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসাথে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার ক্রিস্টিয়ান ফ্রিডরিখ স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭ তম জন্মদিন পালন করা হয়। মঙ্গলবার (১৪জুন) দুপুরে কলেজের হলরুমে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর। কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, কলারোয়াবিস্তারিত পড়ুন

দেশে করোনা কিছুটা বেড়েছে, সতর্ক হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সবাইকে সতর্ক থাকতে হবে।’ সোমবার (১৩ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে কোভিড কিছুটা বেড়েছে। কয়েক মাস আমরা দেখেছি দৈনিক ৩১ থেকে ৩৫ জন সংক্রমিত হতো। গতকাল (রোববার) ১০৯ জন সংক্রমিত হয়েছে, সেই তুলনায় বেশ বেড়েছে। আমাদের সতর্ক হতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিষয়টি ভুলে গেলেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সাতক্ষীরায় কমিউনিটি ক্লিনিকে ওষুধ ছিনতাইকালে বাঁধা দেয়ায় কামরুল ইসলাম নামের এক স্বাস্থ্য সহকারিকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল ১০টার দিকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল ইসলামকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় বেলাল হোসেন নামের এক যুবককে আটক করেছে। আহত স্বাস্থ্য সহকারী কামরুল ইসলাম তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সাংবাদিক নজরুল ইসলামের ছেলে। আর আটককৃত যুবক বেলাল হোসেন পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা। তালাবিস্তারিত পড়ুন

মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা। রবিবার (১২ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত বিশাল সমাবেশে বক্তারা ভারতের বিজেপি দুই নেতার আপত্তিকর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তারা বলেন, ভারতীয় বিজেপির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি বিজেপির মুখপাত্রবিস্তারিত পড়ুন

কলারোয়ার চন্দনপুর মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

কলারোয়ার চন্দনপুর দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কলারোয়া সরকারি কলেজের অবসরপ্র্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মো.আবু নসর। প্রধান অতিথি ছিলেন স্থানীয় চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার মাওলানা মাসুম বিল্লাহ, পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব বায়েজিদ হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলাম, সহকারী সুপার মাওলানা আব্দুল মালেক,বিস্তারিত পড়ুন

নিজ খরচে এবার সাতক্ষীরা জেলা আ.লীগ কার্যালয় করে দিলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্থায়ী কার্যালয় নিজ খরচে নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন দলের জেলা শাখার অন্যতম সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান, সিআইপি। তবে এর আগেই তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী, দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্যের প্রকাশ-স্বরূপ প্রায় ২ হাজার বর্গফুটের ওপর নিজ খরচে (স্থায়ী কার্যালয় না হওয়া পর্যন্ত) অত্যাধুনিক অঙ্গ সজ্জায় সজ্জিত একটি অস্থায়ী কার্যালয় নির্মাণ করে দিলেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভাই-ভাইপোদের হামলায় বয়স্ক কৃষক নিহত, গ্রেপ্তার-১

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে বিমাতা ভাই ও ভাইপোদের হামলায় গুরুতর আহত কৃষক আনছার আলী মারা গেছেন। রোববার সকালে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ আনসার আলী হত্যা মামলায় জুয়েল হোসেনকে গ্রেপ্তার করেছে। নিহত আনছার আলী (৬৮) সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত. এছেম আলী সরদারের পুত্র। এজাহার সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে লাবসা ইউনিয়নের কৈখালী গ্রামের মৃত. এছম আলী সরদারের প্রথম স্ত্রীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ক্যান্সার রোগীর চিকিৎসার্থে অনুদানের চেক বিতরণ

সাতক্ষীরায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্ত চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। ক্যান্সারে আক্রান্ত ভাঁলুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক অধ্যাপক সালেহা আক্তার এর চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রদত্তবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত কর্মকর্তাদের উপর হামলা ও অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের সকল সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। রবিবার (১২ জুন) বেলা ১১টার পরে কলারোয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধনে অংশ গ্রহন করেন সকলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন