শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

সারাদেশের ন্যায় সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, সরকারি সম্পত্তি ভাংচুর, ক্যাশ সেকশনের গুরুত্বপূর্ণ সরকারি দলিল ছিনতাই ও কলেজে কর্মরত কর্মকর্তাদের উপর হামলা ও অধ্যক্ষসহ বিভিন্ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে দেশের সকল সরকারি কলেজে কর্মবিরতি ও মানববন্ধনের আয়োজন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

রবিবার (১২ জুন) বেলা ১১টার পরে কলারোয়া সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধনে অংশ গ্রহন করেন সকল শিক্ষক।

মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে ওই ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন শিক্ষকরা। অন্যথায় শিক্ষা ক্যাডার কমকর্তাদের কর্মস্থলে নিরাপত্তার স্বার্থে সমিতি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কলারোয়া সরকারি কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক বলেন- ‘এ সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় ওই কলেজটিতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই অপরাধমূলক ঘটনার আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে পরিস্থিতির উন্নয়নের ব্যবস্থা না করলে শিক্ষা ক্যাডারের সকল কর্মকর্তাকে এই কলেজ থেকে প্রত্যাহারসহ কঠোর কর্মসূচি ঘোষণা করতে হবে।’

উল্লেখ্য, গফরগাঁও সরকারি কলেজ, ময়মনসিংহে অতীতে পরীক্ষার দায়িত্বে কর্মরত শিক্ষিকাকে ছুরিকাঘাতের মতো নৃশংস ঘটনাসহ অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের উপর হামলা ও অপরাধমূলক ঘটনা ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ