Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
৪৪ বিলিয়ন ডলারে
অবশেষে টুইটার কিনেলেন বিশ্বের সেরা ধনকুব ইলন মাস্ক

অবশেষে সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বের সেরা ধনকুবের ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের (৩৪ দশমিক ৫ বিলিয়ন ইউরো) বিনিময়ে কিনে ফেললেন টুইটার। এর ফলে প্রতিষ্ঠানটি পুরোদস্তুর ব্যক্তিমালিকানায় চলে গেল। সোমবার (২৫ এপ্রিল) মাস্কের সঙ্গে টুইটার কর্তৃপক্ষের এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। দুই সপ্তাহ আগে মাস্ক টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন। এতে টেক দুনিয়ায় সাড়া পড়ে যায়। মাস্ক বলেন, টুইটার একটি সম্ভাবনাময় সামাজিক যোগাযোগমাধ্যম। এটি নিয়ে কাজ করার অনেক কিছু আছে।বিস্তারিত পড়ুন
করোনায় মৃত্যুশুন্য বাংলাদেশ অব্যাহত

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ১৯ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। এ সময় ৫ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১২৭ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখনবিস্তারিত পড়ুন
সুবিধাবঞ্ছিতদের ইফতার ও ঈদ বস্ত্র দিলো নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাব

নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের পক্ষ থেকে সুবিধাবঞ্ছিতদের মাঝে “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ” কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিবছর ঈদ তার স্বকীয় উৎসবের আনন্দ-আমেজ নিয়ে ফিরে আসে। তবে এই আনন্দ সবার হয়ে উঠে না, এই আনন্দ পোঁছাতে পারে না সমাজের সুবিধাবঞ্চিতদের দ্বারপ্রান্তে। এই রুড় বাস্তবতার নিরিখে নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের একটি ক্ষুদ্র প্রয়াস “ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ” কর্মসূচি। এবছর ক্লাবটি রাজধানীর মিরপুরে অবস্থিত নূরানী ইসলামীয়া মাদ্রাসা ওবিস্তারিত পড়ুন
ইউক্রেন ইস্যুতে পাল্টা জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির নেওয়া নানা সিদ্ধান্তের পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে মস্কো। ইউক্রেনে অস্ত্র সরবরাহ, রাশিয়ার নাকের ডগায় বসে খবরদারি, কথায় কথায় রুশ প্রেসিডেন্টকে হেয় করা এবং রাশিয়াকে বিশ্বে এক ঘরে করে দেওয়ার পরিকল্পনাসহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এবার জবাব দিচ্ছে রাশিয়া। মস্কো ও সেন্ট পিটার্সবার্গ থেকে জার্মান রাষ্ট্রদূত গেসা আন্দ্রিয়া ফন গেইরসহ ৪০ কূটনীতিক এবং তাদের পরিবারের কমপক্ষে ১০০ সদস্যকে বহিষ্কার করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বহিষ্কৃতদের দ্রুত রাশিয়াবিস্তারিত পড়ুন
নড়াইলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা গ্রেপ্তার

নড়াইল থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের বিভাগীয় নেতা মো. রাসেল শেখ ওরফে সালমানকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে নড়াইল সদর উপজেলার তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল শেখ আউড়িয়া ইউনিয়নের তালতলা গ্রামের মো. রবিউল শেখ রবির ছেলে। সোমবার রাতে র্যাব-৬ খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদেরবিস্তারিত পড়ুন
এনার্জিপ্যাকের পরিবেশবান্ধব উদ্যোগ

প্লাস্টিকের বোতল পুনর্ব্যবহারযোগ্য করে তোলার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরো সহজ ও কার্যকরী করে তোলা সম্ভব। এটি বিবেচনায় রেখে, সম্প্রতি প্লাস্টিকের বোতলকে গাছ লাগানোর পাত্রে পরিণত করার উদ্যোগ নিয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল), যা একইসাথে পরিবেশ-বান্ধব এবং পরিবেশের নান্দনিকতা রক্ষার এক অনন্য বিকল্প হিসেবে কাজ করবে। সময়ের সাথে সাথে প্লাস্টিক বোতলের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ফলে একই হারে পরিবেশে বৃদ্ধি পাচ্ছে প্লাস্টিক বর্জ্যের পরিমাণও। তবে, ব্যবহারের পর বোতলগুলো ফেলে দেওয়ার পরিবর্তেবিস্তারিত পড়ুন
সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে অর্থায়ন বাড়ানোর আহ্বান বাংলাদেশের

স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জাতীয় প্রতিষ্ঠান বিনির্মাণ ও শক্তিশালীকরণ এবং সেদেশের উন্নয়নে বিভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিমূলক সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ সদরদপ্তরের ইকোসক চেম্বারে ‘সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য তহবিলের নমনীয়তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন একথা বলেন। জিয়াউদ্দিন বলেন, যখন কোনো দেশে শান্তিরক্ষা মিশনের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সেদেশের জাতীয় কর্তৃপক্ষ বৃহত্তর দায়িত্ব গ্রহণ করে, সেসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন অব্যাহত রাখাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে, ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা অপরিপক্ক আম পেড়ে কীটনাশক স্প্রে করে আম পাকানোর অভিযোগে আম ব্যবসায়ী ইদ্রিস আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সদর উপজেলার শিমুলবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে। এসময় জব্দকৃত ৫২৫ কেজি আম আম বিনষ্টের জন্য সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করা হয়েছে। আম ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৫) আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের রমজান আলীর ছেলে। সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. নাজমুল হাসান জানান, সকাল থেকেই গাছের অপরিপক্ক গোবিন্দভোগবিস্তারিত পড়ুন
ইউএস-বাংলায় ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি’র কক্সবাজার ভ্রমণ

ডেনমার্কের ক্রাউন প্রিন্সেস ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বাংলাদেশ সফরে এসে দেশের অন্যতম বেসরকারী এয়ারলাইন্স ইউএস-বাংলার একটি ফ্লাইটে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে কক্সবাজারে উদ্দেশ্যে গমন করেন। ডেনিশ রাজকুমারীকে নিয়ে ২৫ এপ্রিল, সোমবার ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে বিএস-১৫৫ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৩টা ৪৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর বিকাল ৫টায় কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডেনিশ রাজকুমারীকে ঢাকা থেকে কক্সবাজারে বহন করার জন্যবিস্তারিত পড়ুন
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে তালা উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাট্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রমোটিংবিস্তারিত পড়ুন

