সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেন ইস্যুতে পাল্টা জার্মানির ৪০ কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জার্মানির নেওয়া নানা সিদ্ধান্তের পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে মস্কো। ইউক্রেনে অস্ত্র সরবরাহ, রাশিয়ার নাকের ডগায় বসে খবরদারি, কথায় কথায় রুশ প্রেসিডেন্টকে হেয় করা এবং রাশিয়াকে বিশ্বে এক ঘরে করে দেওয়ার পরিকল্পনাসহ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এবার জবাব দিচ্ছে রাশিয়া।

মস্কো ও সেন্ট পিটার্সবার্গ থেকে জার্মান রাষ্ট্রদূত গেসা আন্দ্রিয়া ফন গেইরসহ ৪০ কূটনীতিক এবং তাদের পরিবারের কমপক্ষে ১০০ সদস্যকে বহিষ্কার করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বহিষ্কৃতদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত আত্মঘাতী ও অকল্পনীয় বলছে জার্মানি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমে জার্মানি আমাদের সবচেয়ে ভালো বন্ধু ছিল। কিন্তু যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে রাশিয়ার বিরুদ্ধে অহেতুক সিদ্ধান্ত নিয়েছে। যা আমাদের অবমাননার শামিল। চলতি মাসের শুরুর দিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ঠিক কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বার্লিন থেকে আমার রাষ্ট্রদূতসহ মোট ৪০ জনকে বহিষ্কার করেছিল। তারপরও আমরা ধৈর্য ধরে এতদিন সহ্য করেছিলাম। ভেবেছিলাম জার্মানি তাদের সমস্যাটা বুঝবে; কিন্তু আমাদের ধারণা ভুল। জার্মানির খবরদারি আর এমন অবন্ধুসুলভ আচরণ অগ্রহণযোগ্য। শুধুমাত্র জার্মানির কথাতেই কোন কারণ ছাড়া বিভিন্ন দেশ থেকে আমাদের কূটনীতিকদের বহিষ্কার করা হচ্ছে।

এদিকে রুশ প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত আত্মঘাতী বলে মন্তব্য করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। পুতিনের এমন একগুঁয়েমির কারণে অদূর ভবিষ্যতে রাশিয়াকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

এর আগে, চলতি মাসের ৫ তারিখে জার্মানিতে নিযুক্ত ৪০ জনসহ দেড়শ’ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছিল ফ্রান্স, অস্ট্রিয়া ও ইতালিসহ ইইউর বেশ কয়েকটি দেশ।

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে আয়োজিতবিস্তারিত পড়ুন

শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ব্যস্ততার মাঝে নিউইয়র্কে এক ভিন্ন সুর শোনাবিস্তারিত পড়ুন

মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১

সৌদি আরবের মক্কায় গ্র্যান্ড মসজিদের সামনে পথচারীদের হেনস্তা করা এবং আতঙ্ক ছড়ানোরবিস্তারিত পড়ুন

  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের
  • ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও
  • আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
  • জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট