বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

১৪ তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষার্থীদের দূর্দান্ত সাফল্য

২১ এপ্রিল চতুর্দশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে নিজেদের মেধা দিয়ে জায়গা করে নিয়েছেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের তিন শিক্ষার্থী। ১৪তম বিজেএস এ দূর্দান্ত সাফল্য অর্জনকারী নর্দান বিশ্ববিদ্যালয়ের এই তিন শিক্ষার্থী হলেন ২৭তম ব্যাচের সোহানুর রহমান সোহাগ, ১৮তম ব্যাচের আব্দুল মান্নান এবং নোভা নুসরাত। সোহানুর রহমান সোহাগের মেধাতলিকায় স্থান ৪১তম। নিজের সাফল্যের বিষয়ে সোহানুর রহমান সোহাগ বলেন, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতার হাতছানিবিস্তারিত পড়ুন

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না : সড়ক সচিব

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। রবিবার সচিবালয়ে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ লাখ টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সংবাদিকদের এ কথা জানান তিনি। ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ইতোমধ্যে যানজট শুরু হয়েছে। ঈদের আগে তো আরও বেশি সমস্যা হতে পারে। ভোগান্তি কমাতে সরকারের কী পদক্ষেপ রয়েছে- এ বিষয়ে সচিব বলেন, ‘এ করিডোরে অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানেবিস্তারিত পড়ুন

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেয়া সমরাস্ত্র ‘ফিনিক্স ঘোস্ট’ আসলে কী?

ইউক্রেনে সেনা অভিযানে নতুন লক্ষ্যে এগোচ্ছে রাশিয়া। এবার গোটা ইউক্রেন নয় রুশপন্থীদের আধিক্যে থাকা পূর্ব ইউক্রেন নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে মস্কো। ওইসব এলাকায় তাই হামলার পরিমাণও বাড়ানো হয়েছে। আর রাশিয়ার সেনাদের এমন আধিপত্য রুখতে ইউক্রেনের সামরিক বাহিনীকে নতুন করে অস্ত্রশস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের মার্কিন প্রশাসন। সবশেষ ঘোষণা করা সহায়তার আওতায় ইউক্রেনকে ৮০০ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই চালানে নতুন এক ধরনের সামরিক অস্ত্র থাকছে,বিস্তারিত পড়ুন

হামলায় দেহরক্ষী প্রাণ হারালেও অক্ষত ইরানি জেনারেল

ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের গাড়ির লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছিল বন্দুকধারীরা। এ সময় বন্দুকযুদ্ধে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আলমাসি’র দেহরক্ষী নিহত হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন। সিস্তান-বালুচিস্তান প্রদেশে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। হোসেইন আলমাসির নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান। তার বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনিও একই অঞ্চলের আইআরজিসির একজন কমান্ডার। দুই দিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদেরবিস্তারিত পড়ুন

বিএনপির ইফতার পণ্ড করতে এসে ‘পুলিশের পিটুনি’ খেলেন আ.লীগ নেতাকর্মীরা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড করতে গিয়ে পুলিশের বাধা ও পিটুনির শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার চরনিখলা উচ্চবিদ্যালয় স্কুল মাঠে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, বিএনপির ইফতার মাহফিলকে পণ্ড করতে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে এলে পুলিশ তাদের প্রতিহত করে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে শনিবার পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধনেরবিস্তারিত পড়ুন

গৃহবধূর সঙ্গে ছাত্রলীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য শুভ সরকারের সঙ্গে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি সামনে আসার পর থেকেই শুভ সরকার গা ঢাকা দিয়েছেন। তাকে গ্রেফতারের দাবি জানিয়েছে বকশীগঞ্জবাসী। শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার দিকে ‘ডিজে বকশীগঞ্জ’ নামে এক ফেসবুক আইডি থেকে ওই ভিডিও আপলোড করা হয়। এছাড়া বেশ কিছু ছবিও পোস্ট করা হয়। শুভ সরকারের সঙ্গে গৃহবধূর এমন আপত্তিকর ভিডিওটি বকশীগঞ্জে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে। এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সঠিক পুষ্টিতে সঠিক জীবন’-প্রতিপাদ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার আসিক আহমেদসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রে সচেনতা বৃদ্ধিমূলক নানান আয়োজন, কিশোর- কিশোরীদের ঘরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কলারোয়া পৌরসভার মুরারীকাটি ওয়ার্ডের অসহায়-দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ রমাজান শনিবার (২৩ এপ্রিল) মুরারীকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেড় শতাধিক রোজাদার গরীব পরিবারের মাঝে ওই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়। মুরারীকাটি গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী শরিফুল ইসলামের অর্থায়ানে ও ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় ১৫১ জন রোজাদার পরিবারের মাঝে ইফতার সাসগ্রীর প্রতিটি প্যাকেটে ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া, ১ কেজিবিস্তারিত পড়ুন

ঈদ বাজারে বেশ ভিড় মণিরামপুরে ভ্রাম্যমাণ পোশাকের দোকানে

কি নেই ভ্রাম্যমাণ দোকানে! হাতের কাছে সাধ আর সাধ্যের মধ্যে এ দোকানে নিজেদের পছন্দের জিনিস পেয়ে বেজায় খুশি ক্রেতারা। ইঞ্জিন চালিত জিহাদুল ইসলাম জিহাদের আলম সাধুর উপর বিশেষভাবে নির্মিত দোকানের থরে থরে সাজানো তাকে শোভা পাচ্ছে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি-পাঞ্জাবি আর ছোটদের পোশাকসহ সব বয়সীদের জুতা-স্যান্ডেল। দোকানে নারী আর শিশুদের ভিড়ই বেশি। হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন বাজারের কোন ঘরে পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানি। এই মা-বোনেরা আপনাদের পছন্দেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজ কুমারী, চলছে প্রস্তুতি

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ সফর করবেন আগামি ২৭ এপ্রিল, বুধবার সকালে। পরে সুন্দরবন টাইগার পয়েন্ট ভ্রমন শেষে উপকূলের জলবায়ু কারণে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। বরষা রিসোর্টে অবস্থান করে তিনি মধ্যহ্নভোজ করবেন বলে তার সফর সূচী সূত্রে জানা গেছে। জানা গেছে, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন প্রস্তুতিবিস্তারিত পড়ুন