Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২২’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘সঠিক পুষ্টিতে সঠিক জীবন’-প্রতিপাদ্যে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবর রহমান। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, মেডিকেল অফিসার ডাক্তার আসিক আহমেদসহ স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষাকেন্দ্রে সচেনতা বৃদ্ধিমূলক নানান আয়োজন, কিশোর- কিশোরীদের ঘরেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

কলারোয়া পৌরসভার মুরারীকাটি ওয়ার্ডের অসহায়-দুস্থ রোজাদার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২১ রমাজান শনিবার (২৩ এপ্রিল) মুরারীকাটি আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দেড় শতাধিক রোজাদার গরীব পরিবারের মাঝে ওই ইফতার সমাগ্রী বিতরণ করা হয়। মুরারীকাটি গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী শরিফুল ইসলামের অর্থায়ানে ও ৭নং ওয়ার্ড পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের ব্যবস্থাপনায় ১৫১ জন রোজাদার পরিবারের মাঝে ইফতার সাসগ্রীর প্রতিটি প্যাকেটে ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি চিড়া, ১ কেজিবিস্তারিত পড়ুন
ঈদ বাজারে বেশ ভিড় মণিরামপুরে ভ্রাম্যমাণ পোশাকের দোকানে

কি নেই ভ্রাম্যমাণ দোকানে! হাতের কাছে সাধ আর সাধ্যের মধ্যে এ দোকানে নিজেদের পছন্দের জিনিস পেয়ে বেজায় খুশি ক্রেতারা। ইঞ্জিন চালিত জিহাদুল ইসলাম জিহাদের আলম সাধুর উপর বিশেষভাবে নির্মিত দোকানের থরে থরে সাজানো তাকে শোভা পাচ্ছে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি-পাঞ্জাবি আর ছোটদের পোশাকসহ সব বয়সীদের জুতা-স্যান্ডেল। দোকানে নারী আর শিশুদের ভিড়ই বেশি। হঠাৎ করে দেখলে মনে হবে এ যেন বাজারের কোন ঘরে পোশাকের পসরা সাজিয়ে বসে আছেন দোকানি। এই মা-বোনেরা আপনাদের পছন্দেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজ কুমারী, চলছে প্রস্তুতি

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের কোলে গড়ে ওঠা ‘আকাশ লীনা ইকো ট্যুরিজম’ সফর করবেন আগামি ২৭ এপ্রিল, বুধবার সকালে। পরে সুন্দরবন টাইগার পয়েন্ট ভ্রমন শেষে উপকূলের জলবায়ু কারণে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তিনি। বরষা রিসোর্টে অবস্থান করে তিনি মধ্যহ্নভোজ করবেন বলে তার সফর সূচী সূত্রে জানা গেছে। জানা গেছে, ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন প্রস্তুতিবিস্তারিত পড়ুন
ঈদ : ট্রেনের টিকিট বিক্রি শুরু, স্টেশনে উপচেপড়া ভিড়

ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। শনিবার সকাল ৮টায় রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হয়। এদিন দেওয়া হয় ২৭ এপ্রিলের টিকেট। শনিবার সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায় টিকিটের জন্য যাত্রীর উপচেপড়া ভিড়। স্টেশনের ১৬টি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। রেল স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, তারা প্রতিদিন প্রায় ২৭ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছে।বিস্তারিত পড়ুন
৩০ শিক্ষার্থীকে এয়ারক্রাফট মেইটেন্যান্স ইঞ্জিনিয়ার বানাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজ খরচে মেধাবী শিক্ষার্থীদের ট্রিইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার বানানোর উদ্যোগ গ্রহণ করেছে। যেসব মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে নূন্যতম দুই বিষয়ে (গণিত ও পদার্থ বিজ্ঞান) গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চিবিস্তারিত পড়ুন
সংঘর্ষের মধ্যেও মসজিদুল আকসায় দেড় লাখ মুসল্লির জুমা আদায়

ইসরাইলি পুলিশের ব্যাপক তল্লাশির মধ্যেও রমজানের তৃতীয় জুমায় ফিলিস্তিনের আল আকসা মসজিদে দেড় লাখ মুসল্লি নামাজ আদায় করেছেন। আল আকসার ওয়াকফ কাউন্সিলের পরিচালক আজ্জাম আল খতিব জানিয়েছেন, রমজানের তৃতীয় জুমায় আল আকসার ভেতর ও বাইর মিলে দেড় লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজে অংশ নিয়েছেন। তিনি জানান, ইসরাইলি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফিলিস্তিনিরা সব সময় রমজান মাসে আল আকসা মসজিদে শুক্রবার নামাজ আদায় করতে আসেন। আল জাজিরা জানিয়েছে, গাজা ও পশ্চিম তীরের ৫০ বছরেরবিস্তারিত পড়ুন
রেস্তোরাঁ, কসমেটিকসের পর সাকিব এবার স্বর্ণ ব্যবসায়ী!

রেস্তোরাঁ থেকে শুরু করে কসমেটিকস-কত ব্যবসার সঙ্গেই না যুক্ত সাকিব আল হাসান। এবার স্বর্ণের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন। সাকিব নিজেই জানালেন, তিনি বুদ্ধিমান বলেই ক্রিকেট খেলার ফাঁকে এমন সুযোগ কাজে লাগান। ‘কিউরিয়াস’ সুইস মেড গোল্ডবারের সঙ্গে ব্যবসায়ে যুক্ত হয়েছেন সাকিব। বনানীতে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসার সঙ্গে নিজের যুক্ত হওয়ার কথা জানান তিনি। ক্রিকেটের বাইরে কিভাবে এত সময় পান জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি হয়তো অনেক জায়গায় (ব্যবসায়ে) জড়িত আছি। তবেবিস্তারিত পড়ুন
জেলের জালে একটি ১৫০ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ১ লাখ ২০ হাজার টাকায়

দেশের একমাত্র প্রবাল দ্বীপ কক্সবাজারের সেন্টমার্টিনে ১৫০ কেজি ওজনের একটি সামদ্রিক কোরাল (ভোল মাছ) ধরা পড়েছে। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকায়। শনিবার সকালে দ্বীপে এই বিশাল আকৃতির মাছটি ধরা পড়ে। মাছটির আনুমানিক ওজন ১৫০ হবে বলে ধারৃৃণা করা হচ্ছে। সেন্টমার্টিনের স্থানীয় ব্যবসায়ী নাছির উদ্দীন জানান, শনিবার সকালে সেন্টমার্টিনের উত্তর-পূর্ব কোনো অর্থাৎ ঠুড়া মাথা নামক স্থানে প্রতিদিনের মত টানা জাল ফেলেন রশিদ আহাম্মদ। কিছুক্ষণ পরে তার জাল ভারি হলেবিস্তারিত পড়ুন
যেসব জটিলতা দেখা দেয় থাইরয়েড হরমোন কমে গেলে

হরমোনের তারতম্যের কারণে শরীরে নানা জটিলতা দেখা দেয়। থাইরয়েড হরমোনের কম বেশি হওয়ার কারণে শিশু, নারীসহ সব বয়সি মানুষের স্বাস্থ্য সমস্যার কথা শোনা যায়। নারীদের অনেকের মাসিকে সমস্যা, অনেকের বন্ধত্য দেখা দেয়। আবার শিশুরা অনেকে হাবাগোবা হয়ে উঠে। থাইরয়েড হরমোনের তারতম্যজনিত সমস্যা দুই রকম হতে পারে। যেমন- শরীরে থায়রয়েড হরমোনের পরিমাণ কমে গেলে বা হাইপোথায়রয়েডিজম, আবার বেড়ে গেলে হাইপারথায়রয়েডিজম। হাইপোথায়রয়েডিজমের রোগের সংখ্যা হাইপারথায়রয়েডিজমের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে সেটি আরও প্রকট।বিস্তারিত পড়ুন

