Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গ্রিন টি : শরীর সতেজ ও উৎফুল্ল রাখে

পৃথিবীতে যত পানীয় আছে, এর মধ্যে পানির পরই চায়ের স্থান। গ্রিক দেবী থিয়ারের নাম অনুসারে এর নাম হয় ‘টি’। চা মূলত : ক্যাসেলিয়া সিনেনসিল উদ্ভিদের পাতা। চায়ের উৎপত্তিস্থল চীন দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে। চা গাছ থেকে পাতা সংগ্রহ করতে যথেষ্ট নৈপুণ্য ও দক্ষতা অর্জন করতে হয়। জানা যায়, ১৬৫০ খৃষ্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। এর অনেক পরে ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকদের পরিচয় ঘটে চায়ের সঙ্গে। এরপর সপ্তদশ শতাব্দীতে ব্রিটেনেবিস্তারিত পড়ুন
কুকুর বলে গালি দেয়ায় ৬ জনকে কামড়িয়ে দিলো এক যুবক!

পটুয়াখালীর দুমকিতে কুকুর বলে গালি দেওয়ায় একই পরিবারের ৬ জনকে কামড়িয়ে জখম করেছে এক যুবক। শুক্রবার বিকালে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম কালাম সর্দার। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম ঝাঁটরার বাসিন্দা মো. কালাম সর্দার এবং আনোয়ার শিকদার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকালে কালাম সর্দার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিবেশী বাবুল হাওলাদারের ১০ বছর বয়সিবিস্তারিত পড়ুন
ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে আকর্ষণীয় অফার

সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদুল ফিতর প্রায় ঘনিয়ে এসেছে। ঈদের প্রস্তুতির সাথে চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। কাজের ফাঁকে পুরোদমে চলছে ঈদের দিনের মেহমানদারি, পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্রের কেনাকাটা আর ঈদের দিনের খাওয়া-দাওয়া নিয়ে পরিকল্পনা। এসব কাজের মাঝে যখন ফুরসত মেলা ভার, তখন দিনশেষে বাসার টেলিভিশনে বিনোদন লাভের মধ্য দিয়ে মিলছে একটুখানি স্বস্তি। এছাড়াও, ঈদের ছুটিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই একত্রিত হয়ে টেলিভিশনে মুভি বা ঈদের বিশেষ অনুষ্ঠান দেখা ছাড়া ঈদেরবিস্তারিত পড়ুন
কলারোয়া সীমান্তে দুই বোতল এলএসডি মাদকসহ গ্রেপ্তার-১

সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের গেড়াখালি সীমান্তে বিজিবির অভিযানে দুই বোতল লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড (এলএসডি) মাদকসহ এক চোরাকারবারি আটক হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদারের নেতৃত্বে অভিযান চালিয়ে উচ্চ মূল্যের এই মাদক আটক করা হয়। আটক চোরাকারবারির নাম নজরুল ইসলাম। তিনি উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি এক বার্তায় জানান, শুক্রবার সকালে কাকডাঙ্গা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবু তাহেরবিস্তারিত পড়ুন
শান্ত কলারোয়ায় অনৈতিকতা সৃষ্টি করতে আবারো কথিত সার্কাসের দৌড়ঝাপ!

শান্ত সাতক্ষীরার কলারোয়াকে অশান্ত করতে একটি চক্র কলারোয়ায় আবারও অশ্লীল ড্যান্স আর জুয়ার আসরের অনুমতি পেতে জেলা প্রশাসকের দপ্তরে আবেদন করেছে। সামনে শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা, সার্বিক শান্ত পরিবেশ। এই সার্কস এর অনুমতি পেলে কলারোয়া আবারো অশান্ত ও অনৈতিকতার পরিবেশে সৃষ্টি হবে বলে আশংকা তৈরি হয়েছে। একটি সূত্রে জানা গেছে, পূর্বে অনুমতি নেয়া ও বাস্তবায়িত হওয়া যতসামান্য ও নামেমাত্র সার্কাসের অন্তরালে গভীর রাতে সেখানে প্রদর্শিত হয় অশ্লীল ড্যান্স, জুয়ার আসর আর নেশারবিস্তারিত পড়ুন
মণিরামপুর যুবদলের কমিটিতে কোন্দল চরমে, পদ হারাচ্ছেন যুবনেতা মুক্তার

অভ্যন্তরীন কোন্দল শুরু হয়েছে যশোরের মণিরামপুর জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটিতে। ইউনিট কমিটি করার প্রস্তুতিকালে বিভক্ত হয়ে পড়েছে তারা। এ কমিটির আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ এবং সদস্য সচিব সাইদুল ইসলাম এক পক্ষে থাকলেও সিনিয়র যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেন নিজস্ব বলয়ে নিয়মিত কমিটি করতে কার্যক্রম শুরু করে। এতে চরম অসন্তোষ বিরাজ করছে কমিটির সদস্যদের মাঝে। ইতোমধ্যে যুগ্ম-আহবায়ক মুক্তার হোসেনের এহেন কর্মকান্ডের জেলা যুবদল তিনদিনের মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ করেছেন। গত মঙ্গলবার (১৯বিস্তারিত পড়ুন
দুই মামলায় ব্যবসায়ী-শিক্ষার্থীসহ আসামি ১২০০
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে আহত আরেক যুবকের মৃত্যু

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মো. মুরসালিন (২৪) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে এ ঘটনায় দুজনের মৃত্যু হলো। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে ব্যবসায়ী ও শিক্ষার্থীর মধ্যে দ্বিতীয় দিনের সংঘর্ষে আহত হন মুরসালিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে আইসিইউতেবিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। ২৭ মে’র পরিবর্তে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা অধিদফতরের থেকে এ তথ্য জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার শেষ ধাপের পরীক্ষা ২৭ মের পরিবর্তে অনুষ্ঠিত হবে ৩ জুন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষকবিস্তারিত পড়ুন
রাজধানীর নিউমার্কেট সংঘর্ষে মামলা, ব্যবসায়ী-শিক্ষার্থীসহ আসামি ১২০০

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুই মামলা করেছে। মামলায় নিউমার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ মোট এক হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম। তিনি বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। সেই সঙ্গে অজ্ঞাত হিসেবে ব্যবসায়ীবিস্তারিত পড়ুন
রাজধানীর নিউমার্কেটে খুলেছে দোকানপাট, যান চলাচল স্বাভাবিক

সমঝোতায় পৌঁছেছেন নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে দোকানপাট খুলেছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ক্রেতাদের সংখ্যা সেভাবে চোখে পড়েনি। সরোজমিনে দেখা গেছে, ওই এলাকায় সব ধরনের যান চলাচলই স্বাভাবিক রয়েছে। নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব ও সায়েন্সল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত উভয় রাস্তায়ই যান চলাচল করছে। এর আগে বুধবার (২০ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর সায়েন্সল্যাবে অবস্থিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) স্বরাষ্ট্র ওবিস্তারিত পড়ুন

