বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের খুশি দ্বিগুণ করতে স্যামসাং টেলিভিশনে আকর্ষণীয় অফার

সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদুল ফিতর প্রায় ঘনিয়ে এসেছে। ঈদের প্রস্তুতির সাথে চারদিকে বিরাজ করছে উৎসবের আমেজ। কাজের ফাঁকে পুরোদমে চলছে ঈদের দিনের মেহমানদারি, পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্রের কেনাকাটা আর ঈদের দিনের খাওয়া-দাওয়া নিয়ে পরিকল্পনা। এসব কাজের মাঝে যখন ফুরসত মেলা ভার, তখন দিনশেষে বাসার টেলিভিশনে বিনোদন লাভের মধ্য দিয়ে মিলছে একটুখানি স্বস্তি। এছাড়াও, ঈদের ছুটিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই একত্রিত হয়ে টেলিভিশনে মুভি বা ঈদের বিশেষ অনুষ্ঠান দেখা ছাড়া ঈদের আনন্দ একেবারেই পরিপূর্ণতা পায় না।

প্রতি বছরই ঈদ উপলক্ষে দেশের বিনোদন ও চলচ্চিত্র নির্মাতারা মজাদার টিভি শো, সিনেমা ও সিরিজ নির্মাণ করে থাকেন। এসব অনুষ্ঠান চলে পুরো সপ্তাহজুড়ে। নির্মাতাদের অত্যন্ত যতেœর সাথে তৈরি এসব অনুষ্ঠান সারা দেশের মানুষ উপভোগ করেন এবং এটি বর্তমানে আমাদের দেশের মানুষের জন্য ঈদ উদযাপনের উল্লেখযোগ্য অংশে পরিণত হয়েছে। এছাড়া, বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা নিজেদের অবসর অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরনের অনুষ্ঠান দেখতে পারি। এবারের ঈদে, বাজারে উপলব্ধ বিশ্বের এক নম্বর টেলিভিশনের সাথে এসব অনুষ্ঠান উপভোগের অভিজ্ঞতার চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে?

ছুটির দিনে মুভি নাইট, বন্ধুদের নিয়ে খেলা দেখা কিংবা হয়তো নিতান্তই নিঃসঙ্গ রাত, টিভি আমাদের দৈনন্দিন জীবনের বেশ বড় অংশে পরিণত হয়েছে। টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে স্যামসাং বাজারে এনেছে অসাধারণ ফিচারযুক্ত বিভিন্ন রেঞ্জের টেলিভিশন। আর স্যামসাং টেলিভিশন আমাদের কেবল ভিডিও ও মুভি দেখার মধ্যেই সীমাবদ্ধ রাখে না বরং সম্ভাবনার এক নতুন জগতে নিয়ে যায়।

ঈদ উৎসব আরও আনন্দময় করে তুলতে, চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত স্যামসাং তাদের টেলিভিশনে দিচ্ছে নানান আকর্ষণীয় অফার। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ডিল উপভোগ করতে পারবেন। এর মধ্যে থাকছে একটি টেলিভিশন কিনলে সাথে আরেকটি টেলিভিশন ফ্রি, সাউন্ড বারে ৫০ শতাংশ ছাড় এবং নির্দিষ্ট মডেলের ইউএইচডি ও কিউএলইডি টিভির সাথে রাইস কুকার, স্যান্ডউইচ মেকার ও টোস্টারের মতো দারুণ সব উপহার। বাই ওয়ান গেট ওয়ান অফারের অধীনে, গ্রাহকরা ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চির কিউএলইডি এবং ইউএইচডি টিভি কিনলে সাথে বিনামূল্যে পেয়ে যাবেন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ট্যাব এবং ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি৷ এছাড়াও, গ্রাহকদের জন্য টেলিভিশন কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে থাকছে ১৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০,০০০ টাকা পর্যন্ত মূল্যের এক্সচেঞ্জ অফার। এসব টেলিভিশনের বাজারদর ৫১,৯০০ টাকা থেকে শুরু এবং টেলিভিশনগুলো ফেয়ার ইলেকট্রনিক্স, বাটারফ্লাই, ইলেকট্রা, ট্রান্সকম ডিজিটাল ও র‌্যাংগস সহ স্যামসাং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কেনা যাবে।

৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি, ৭৫-ইঞ্চি এবং ৮৫-ইঞ্চি টেলিভিশন স্ক্রিনের সাথে আপনি ঘরে বসেই থিয়েটারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত নিও কিউএলইডি ৮কে ও ক্রিস্টাল ৪কে ইউএইচডি টেলিভিশনের স্ক্রিনে প্রাণবন্ত ছবির পাশপাশি একেবারে নিখুঁত ডিটেইল পাওয়া যাবে। এসব স্মার্ট টিভিতে আপনি ইউটিউব ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও স্ট্রিম এবং গুগল ডুওতে ভিডিও কনফারেন্স করতে পারবেন। এছাড়াও, ঝকঝকে ছবি ও জোরালো আওয়াজের সাথে গেম খেলা যাবে আরও ঝামেলাহীনভাবে।

স্যামসাং টেলিভিশনে অনুষ্ঠান দেখে এই ঈদে বাড়ির সবার সাথে বিনোদন উপভোগকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর স্টাইলিশ ডিজাইন ও উন্নত ফিচার বিনোদন উপভোগে সেরা অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি অন্দরের সৌন্দর্যও নিশ্চিত করবে। তাই, আর দেরি না করে এখনই আপনার নিকটস্থ স্যামসাং আউটলেট থেকে লুফে নিন স্যামসাংয়ের আকর্ষণীয় ঈদ অফার!

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি