বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিমানের টয়লেট এবার এমআর পরিবহনের স্লিপার কোচে

বিমানের টয়লেট এবার সড়কের এমআর পরিবহনের স্লিপার কোচে। সাতক্ষীরায় এমআর পরিবহনে আরো একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন করা হয়েছে। ওই স্লিপার কোচে অত্যাধুনিক টয়লেট, নামাজের স্থান, ও বাচ্চাদের খেলার স্থানসহ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নানান সেবা সংযুক্ত হয়েছে। পৃথক ও স্বতন্ত্র প্রতিটি কেবিনে থাইগ্লাসের পাটিশন, এলইডি স্মার্ট টিভি, ওয়াইফাই সুবিধাসহ মনোরম পরিবেশ নিশ্চিত করা হচ্ছে উদ্বোধন হওয়া এমআর পরিবহনের ওই স্লিপার কোচে। বুধবার (২০ এপ্রিল) বিকালে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এমআর পরিবহনবিস্তারিত পড়ুন

ন্যাটোর হুমকি বন্ধ হলেই ইউক্রেন অভিযানের সমাপ্তি: রাশিয়া

ইউক্রেনের ভূখণ্ড ব্যবহার করে মস্কোর প্রতি ন্যাটোর হুমকি বন্ধ হলেই সামরিক অভিযানের ইতি টানা হবে বলে জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আলেক্সি পোলিশচুক এ কথা বলেছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘তাস’ এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। তিনি বলেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শেষ হলে রাশিয়ার কাজগুলো সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে দোনবাসের জনগণের শান্তিপূর্ণ সুরক্ষা, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও নাৎসিবাদ মুক্তকরণ। সেই সঙ্গে ইউক্রেনের ভূখণ্ড থেকে ন্যাটো থেকে রাশিয়ারবিস্তারিত পড়ুন

আচমকা ক্রিকেটকে বিদায় বললেন পোলার্ড

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়েস্ট ইন্ডিজের পেস অলরাউন্ডার কাইরন পোলার্ড। মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় তিনি সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। ওয়েস্ট ইন্ডিজের ৩৫ বছর বয়সি এ তারকার ২০০৭ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়। তিনি ১২৩ ওয়ানডে ও ১০১টি টি-২০ খেলেছেন। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন মিডল ও লোয়ার মিডল অর্ডারে দানবীয় ব্যাটিং করতে পারা এ অলরাউন্ডার। অবসরের ঘোষণা দিয়ে পোলার্ড বলেন,বিস্তারিত পড়ুন

পাকিস্তানে নতুন মন্ত্রিসভায় ৫ নারী

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক সপ্তাহেরও বেশি সময় ধরে নিজের মন্ত্রিসভা সাজিয়েছেন। নানা টালবাহানার পরে শপথ নিয়েছেন সদ্যগঠিত মন্ত্রিসভার সদস্যরা। আর সেখানে চমক রেখেছেন পিএমএল-এন প্রধান শাহবাজ। তার মন্ত্রিসভায় স্থান পেয়েছে পাঁচ নারী সদস্য। খবর ডনের। দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় নারীরা তেমন গুরুত্ব পাননি। কিন্তু শাহবাজ নিজের মন্ত্রিসভায় পাঁচ নারীকে গুরুত্বপূর্ণ পদে রেখেছেন। তাদের মধ্যে রয়েছেন শেরি রহমান, হিনা রব্বানি খার, সাজিয়া মারি, মরিয়ম আওরঙ্গজেব ও আয়েশাবিস্তারিত পড়ুন

পাইলট হবার স্বপ্ন আপনার, খরচ দেবে ইউএস বাংলা

বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজ খরচে মেধাবী শিক্ষার্থীদের পাইলট বানানোর উদ্যোগ গ্রহণ করেছে। যেসব মেধাবী বাংলাদেশি তরুণ বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নূন্যতম। বাংলাদেশ বিমান বাহিনী কতৃর্ক সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করাবিস্তারিত পড়ুন

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান ৩ টুকরো হবে : ইমরান খান

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারপারসন ইমরান খান। তিনি তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। ইমরান বলেন, সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না…ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি। বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রশ্ন করা হলোবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সর্দার বলে দাবি র‌্যাবের। বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে। র‌্যাব-৪ জানায়, দিনগত রাত ২টার দিকে আলমমারা এলাকায় ৮ থেকে ১০ জনের একদলবিস্তারিত পড়ুন

রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্রিজ বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩

রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ায় একটি বাসায় ফ্রিজের কম্প্রেশার মেশিন বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে যাত্রাবাড়ী কোনাপাড়া আড়াবাড়ি বটতলার আব্দুল কালামের ৪তলা বাড়ির নিচ তলাতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- আব্দুল করিম (৩০), তার স্ত্রী খাদিজা আক্তার (২৫) ও দেড় বছরের মেয়ে ফাতেমা। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া বাড়িটির তৃতীয় তলারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ছাত্রদল সেক্রেটারি চন্দনের উদ্যোগে কলারোয়ায় ইফতার

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের উদ্যোগে র কলারোয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতারে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার (২০ এপ্রিল) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ওই ইফতার অনুষ্ঠিত হয়। পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল স্বেচ্ছাসেবকদল সহ সকল সহযোগী সংগঠনের অংশগ্রহণের মধ্য দিয়ে হাজারো নেতা, কর্মী, সমর্থকদের উপস্থিতিতে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

জেলা জজ শেখ মফিজুর রহমান সাতক্ষীরা থেকে শরিয়তপুরে, বিদায় সংবর্ধনা

শ্রুসিক্ত ভালোবাসায় সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বিদায়ী গানের সুরে সুরে বেদনার আবেশ ছড়িয়ে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে শেখ মফিজুর রহমানকে বিদায় সংবর্ধনা জানান জেলার সরকারি পদস্থ কর্মকর্তা ও নাগরিকগণ। বিদায়ী অতিথি নিজেও ভীষণভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন। অত্যন্ত বেদনা বিধুর আবেগঘন পরিবেশে বুধবার (২০ এপ্রিল) বৈশাখী বিকেলে সাতক্ষীরা শহরের উপকন্ঠে লেকভিউয়ের দৃষ্টিনন্দন সম্মেলন কক্ষে সাতক্ষীরা বিচার বিভাগের ব্যানারে অনুষ্ঠিত হয় সিনিয়র জেলা ও দায়রাবিস্তারিত পড়ুন