বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান ৩ টুকরো হবে : ইমরান খান

পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করলেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারপারসন ইমরান খান। তিনি তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে খারাপ কিছু না বলতে আহ্বান জানিয়েছেন। ইমরান বলেন, সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না…ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি।

বুধবার রাতে দলের কমী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান সেনাবাহিনী সম্পর্কে ছড়ানো কয়েকটি মিম সম্পর্কে প্রশ্ন করা হলো ইমরান খান বলেন, তিনি এখন টেলিভিশন ও পত্রিকার খবর না দেখলেও, বিষয়গুলো সোশ্যালি মিডিয়ায় দেখেছেন।

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান তিন টুকরো হবে বলে মন্তব্য করে পিটিআই চেয়ারম্যান আরও বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ ও জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ বিদেশ থেকেও সেনাপ্রধানকে আক্রমণ করেছেন। বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে।
সূত্র : ডন।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়