শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানিকগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাত দলের সর্দার বলে দাবি র‌্যাবের।

বুধবার (২০ এপ্রিল) দিনগত রাত ২টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত কাওসার হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-৪ জানায়, দিনগত রাত ২টার দিকে আলমমারা এলাকায় ৮ থেকে ১০ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে ডাকাতদলের সদস্যরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এ সময় বাকিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান ডাকাত সর্দার কাওসার হোসেন। পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ র‌্যাবের দুই সদস্যকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিংগাইর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বখতিয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে পুলিশ। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল