বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রেস্তোরাঁ, কসমেটিকসের পর সাকিব এবার স্বর্ণ ব্যবসায়ী!

রেস্তোরাঁ থেকে শুরু করে কসমেটিকস-কত ব্যবসার সঙ্গেই না যুক্ত সাকিব আল হাসান। এবার স্বর্ণের ব্যবসার সঙ্গে যুক্ত হলেন। সাকিব নিজেই জানালেন, তিনি বুদ্ধিমান বলেই ক্রিকেট খেলার ফাঁকে এমন সুযোগ কাজে লাগান।

‘কিউরিয়াস’ সুইস মেড গোল্ডবারের সঙ্গে ব্যবসায়ে যুক্ত হয়েছেন সাকিব। বনানীতে শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে স্বর্ণ ব্যবসার সঙ্গে নিজের যুক্ত হওয়ার কথা জানান তিনি।

ক্রিকেটের বাইরে কিভাবে এত সময় পান জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি হয়তো অনেক জায়গায় (ব্যবসায়ে) জড়িত আছি। তবে ক্রিকেট সবার আগে। হয়তো এ ধরনের (উদ্বোধনী অনুষ্ঠানে) জায়গাগুলোতে থাকি। তবে দেখবেন কখনই অফিস করি না। অবশ্যই কোয়ালিফাইড মানুষের সঙ্গে থাকি। বুদ্ধিমান মানুষরা সেটাই করে হয়তো।’

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার সুপার লিগের ম্যাচ খেলেছেন সাকিব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে। লিগের বাকি ম্যাচগুলোতেও খেলবেন তিনি। শ্রীলংকার বিপক্ষে সিরিজেও খেলবেন। ১৫ মে চট্টগ্রামে প্রথম এবং ২৩ মে ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে। ঈদের পর বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু ৮ মে।

আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা দল বাংলাদেশ সফরে আসবে। সাকিব বলেন, ‘লংকানদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে লংকানদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলংকা অন্য ফরম্যাটে কিছুটা দুর্বল হলেও টেস্টে তারা বরাবরই শক্ত প্রতিপক্ষ। তবে সাকিব মনে করেন, সিরিজে ভালো করবে বাংলাদেশ।

আশার কথা শুনিয়ে এই বাঁ-হাতি অলরাউন্ডার শুক্রবার বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা থাকবে। যদিও দুদলের জন্যই কন্ডিশন প্রায় সমান। আশা করি, এই সিরিজে ইতিবাচক কিছু হবে। সিরিজটা আমরা জিতব।’

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারাবিস্তারিত পড়ুন

  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান