Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে আর্মি অফিসার হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোট ভাই রাসেলের ইচ্ছা ছিল বড় হয়ে আর্মি অফিসার হবে। তাই মাওয়া ও জাজিরা সেনানিবাসকে শেখ রাসেল সেনানিবাস হিসেবে নামকরণ করার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে এবং সরকারের পক্ষ থেকে শেখ রাসেল সেনানিবাসের সকল অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্যকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশ ও জাতির কল্যাণে ভবিষ্যতে ‘শেখ রাসেল সেনানিবাস’ বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদবিস্তারিত পড়ুন
কিছু কিছু মানুষের জন্য সুনাম বিঘ্নিত হচ্ছে : সিইসি

জনগণের সেবক হিসেবে কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা কাজে যোগ দেই জনগণের ভৃত্য হিসেবে। আর কাজে যোগ দিয়ে প্রভুর মতো আচরণ করি। কিন্তু আমাদের প্রভুর মতো আচরণ করলে চলবে না। অন্তর দিয়ে জনগণের ভৃত্য হিসেবে নিজেদের মেনে নিতে হবে। মঙ্গলবার (২৯ মার্চ) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এনআইডি প্রাপ্তির ক্ষেত্রে উদ্ভূত সমস্যা নিরসনে উপায় নির্ধারণ’ শীর্ষক কর্মশার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এ সব কথা বলেন।বিস্তারিত পড়ুন
ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা মহানগরীর যানজট এবং জনজট দূর করতে সাবওয়ে নির্মাণের কোন বিকল্প নেই। ঢাকা এখন দূষনের নগরী। এ নগরীকে বাসযোগ্য করার জন্য নতুন উদ্যমে নতুন নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। মন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা শহরে সাবওয়ে নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেন-এর সভাপতিত্বে সেমিনারেবিস্তারিত পড়ুন
নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে ক্ষমতাসীন দলের সিন্ডিকেট : মির্জা ফখরুল

দেশে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি আর লুটপাট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সিলেটে জেলা বিএনপির সম্মেলনে বক্তব্য দেন তিনি। আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল। দুপুরে সিলেট রেজিস্ট্রারি মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে প্রধান অতিথির বক্তব্যে সরকারের সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন, সরকার বড়বিস্তারিত পড়ুন
আত্ম মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে
কলারোয়ায় ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাতক্ষীরার কলারোয়ায় রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় বিনামূল্যে করতে পারলেন বিভিন্ন শ্রেণিপেশার ও বয়সী সাধারণ মানুষ। ২৬ মার্চ (শনিবার) কলারোয়া ফুটবল মাঠে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্ম মানবিক ফাউন্ডেশন’। সকাল থেকে দিনভর আয়োজিত ওই ক্যাম্পে বিভিন্ন বয়সী দুই শতাধিক ব্যক্তি রক্তের গ্রুপ টেস্ট ও অর্ধশতাধিক ব্যক্তি তাদের ডায়াবেটিস টেস্ট করান। টেস্টিং কার্যক্রম পরিচালনা করেন মেডিকেল টেনিশিয়ান মালেক ও মাহামুদুল হাসান।বিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সাতক্ষীরার কলারোয়ায় নানান কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, গণকবরে পুষ্পমাল্য অপর্ণ ও বিশেষ দোয়া, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসুচি পালন শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ওবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১০ ইউপিতে পকেট কমিটি দেয়ার সংবাদের প্রতিবাদ যুবদল নেতা কেএম পলাশের

‘কলারোয়ায় যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে ১০ ইউপিতে পকেট কমিটি দেওয়ার অভিযোগ’ শীরোনামে সংবাদটির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কলারোয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিব কেএম আশরাফুজ্জামান পলাশ। এক প্রতিবাদ লিপিতে তিনি সংবাদটির বিষয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছেন, কোন টাকা পয়সা লেনদেনের বিষয়ে প্রমান দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দিবেন। একই সাথে ওই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তার কোন বক্তব্য নেয়া হয়নি বলেও পাল্টা অভিযোগ করেছেন তিনি। যুবদল নেতা কেএম আশরাফুজ্জামানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিনম্র শ্রদ্ধায় গৌরবদীপ্ত মহান স্বাধীনতা দিবস পালন

বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ডিবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পালিত হয়েছে গৌরবদীপ্ত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্মরণ করা হয় স্বাধীনতার জন্য আত্মদানকারী দেশের বীর সন্তানদের। বিনম্র শ্রদ্ধা জানানো হয় মহান স্বাধীনতার রূপকার বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতা, নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ এবং সম্ভ্রম হারানো মা-বোনের প্রতি। সরকারি নির্দেশনা অনুযায়ী পালন করা হয় বিভিন্ন কর্মসূচি।বিস্তারিত পড়ুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাতক্ষীরা আহছানিয়া মিশন মাদ্রাসায় দোয়া ও সভা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকালে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহমেদ, প্রভাষকবিস্তারিত পড়ুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু ম্যুরালে সাতক্ষীরা জেলা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১০টায় জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বাদ জোহর জেলা পরিষদ জামে মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মাশরুবা ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সৈয়দবিস্তারিত পড়ুন

