Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল হাসান, মতিউর রহমান, ইয়াহিয়া ইকবাল, শেখ মোস্তাফিজুর রহমান, মো. আব্দুর রউফ, কাবিজুল ইসলাম, আলতাফ হোসেন, গাজী মোমিনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উপলক্ষে ক্বিরাত, রচনা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জি.এম.জুলফিকার আব্দুল্লাহ, শিক্ষক আবু সাঈদ, মাওলানা মো. আবুল খায়ের, মো. রবিউল ইসলাম, হাবিবুল্লাহ, আলাউদ্দিন, মমতাজ উদ্দিন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং নবীন বরণ

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ এবং নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট চত্বরে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এ স্বাধীনতা। ভারত আমাদের প্রতিবেশি রাস্ট্র। যুক্তিযুদ্ধে তারাবিস্তারিত পড়ুন
নড়াইলে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন করলেন ডিসি-এসপি

নড়াইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা হয়। কর্মসূচির মধ্যেছিলো সুর্যোদয়ের সাথে সাথে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পন, গণকবর জিয়ারত ও পুস্তবক অর্পন। বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের শারীরিক কসরত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতেবিস্তারিত পড়ুন
১২জন ইমাম মুয়াজ্জ্বীনকে কলারোয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উপহার প্রদান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে এলাকার ৬টি মসজিদের মোট ১২ জন ইমাম ও মুয়াজ্জ্বীনকে উপহার সামগ্রী প্রদান করেছে সীমান্ত সম্প্রীতি সংঘ। ২৫ মার্চ চাঁন্দুড়িয়া বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়। এলাকার ইমাম মুয়াজ্জ্বীনসহ আরো উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ মোহাম্মদসহ তিন গ্রামের ইউপি প্রতিনিধিগনসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ। সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বলেন, ‘ইমাম মুয়াজ্জ্বীন হলো আমাদেরবিস্তারিত পড়ুন
স্বাধীনতা দিবসে ৩ কিমি এলাকাজুড়ে জাতীয় পতাকা উত্তোলন

‘স্বাধীনতা’কে শুধু শব্দে নয়, ধারণ করি মর্মে-ধর্মে এবং অস্থিত্বে। এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়ায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে তিন কিলোমিটার এলাকাজুড়ে জাতীয় পতাকা-হাজারো ফুলে ভরা বাংলাদেশের মানচিত্র উত্তোলন করা হয়েছে। শনিবার নিজ উদোগে মেরিন ড্রাইভ সড়কে ভিন্নধর্মী এ কাজটি করেন উখিয়ার সোনারপাড়া গ্রামের তরুণ সাইদুল ইসলাম। এতে সকাল ৯টা থেকে পর্যটকদের পাশাপাশি বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী অংশ নেয়। আয়োজক সাইদুল ইসলাম জানান, আমরা যারা নতুন প্রজন্ম তারা মহানবিস্তারিত পড়ুন
অপশক্তি নির্মূল করে দেশকে স্বপ্নের ঠিকানায় নেয়ার শপথ আজ : তথ্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধী সমস্ত অপশক্তিকে নির্মূল করে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়াই স্বাধীনতা দিবসের শপথ, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে এ প্রত্যয় ব্যক্ত করেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। ড. হাছান মাহমুদবিস্তারিত পড়ুন
৭১’এ বীর মুক্তিযোদ্ধাকে বাঘের খাঁচায় ছেড়ে দেয় পাকিস্থানি সেনারা

১৯৭১ সালের ১১ নভেম্বর। ঠাকুরগাঁওয়ের ইস্ট পাকিস্থান রাইফেলস (ইপিআর) ক্যাম্প। ভয়ংকর নির্যাতনের পর পাকিস্থানি সেনারা ক্যাম্পের বাঘের খাঁচায় ছুড়ে ফেলল এক তরুণকে। হুংকার দিয়ে দুটো বাঘ ঝাঁপিয়ে পড়ল তাঁর ওপর। টেনে ছিন্নভিন্ন করে খেয়ে ফেলল তাঁকে। ওই তরুণের নাম সালাহউদ্দিন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় ঠাকুরগাঁও ছিল দিনাজপুর জেলার একটি মহকুমা। এই মহকুমার পীরগঞ্জ থানার কোষারানীগঞ্জ গ্রামের সন্তান শহিদ সালাহউদ্দিন। শহিদ সালাহউদ্দিনের পরিবার, স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রামাণ্য সালাহউদ্দিন (বাঘেরবিস্তারিত পড়ুন
এবার মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-কানাডার

বিরোধী রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকদের ওপর দমন-পীড়ন চালানো ও তা অব্যহত রাখায় মিয়ানমারের জান্তা সরকারের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও কয়েকটি অস্ত্র ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন মিয়ানমারের নতুন নিয়োগ পাওয়া বিমানবাহিনীর প্রধান। তাছাড়া সামরিক কর্মকর্তারা যারা অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের লক্ষ্য করে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া মিয়ানমার সেনাবাহিনীর ৬৬ লাইট ইনফেনটি ডিভিশনের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ববিস্তারিত পড়ুন
দেশে করোনায় মৃত্যুশুন্য আরো একটি দিন, শনাক্ত শূন্য দশমিক ৮৯ শতাংশ

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ। এ সময় ৭ হাজার ৩৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। এ পর্যন্ত ২৯ হাজার ১১৮ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যেবিস্তারিত পড়ুন

