Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

অনলাইনে বিক্রি বন্ধ থাকায় ট্রেনের টিকিটপ্রত্যাশীদের ভোগান্তির শেষ নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ক্ষুব্ধ যাত্রীরা। সেই সঙ্গে কালোবাজারির অভিযোগও করেছেন অনেকে। পূর্বঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারও শতভাগ টিকিট কাউন্টারে বিক্রি করে রেলওয়ে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ মার্চ থেকে আবারও অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে। কমলাপুর রেলস্টেশনে ঈদের সময়ের মতো টিকিটপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়। সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও ভোররাত থেকেই কাউন্টারের সামনে পা ফেলার জায়গা ছিল না। বেলাবিস্তারিত পড়ুন
ভারতীয়রা আসছেন, অথচ বাংলাদেশি শিক্ষার্থীদের ঢুকতে বাধা

বৈধ পাসপোর্ট ভিসা থাকলেও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের মৌখিক নিষেধাজ্ঞায় বাংলাদেশিদের স্টুডেন্ট ভিসায় ভারত যাতায়াত এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তবে বাংলাদেশে আসতে পারছেন ভারতীয় শিক্ষার্থীরা। এর ফলে শিক্ষা গ্রহণে বাধাগ্রস্ত হওয়ায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরা। ভারতে শিক্ষা গ্রহণের পথ সহজের আহবান জানিয়েছেন তারা। জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় স্বাভাবিক সময়ে প্রতি বছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ১৮ থেকে ২০ লাখ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। এ যাত্রীদের মধ্যে প্রায় ১০ শতাংশবিস্তারিত পড়ুন
তালা উপজেলা শ্রমিক লীগের সম্মেলন।। সভাপতি সেলিম, সম্পাদক ডানলাপ

জাতীয় শ্রমিক লীগ তালা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আগামী তিন বছরের জন্য সভাপতি সেলিম হোসেন সাধারণ সম্পাদক জি এম শফিউল রহমান ডানলাপ নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সৌমিত্র চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহিলা বিষয়ক সম্পাদক ফিরোজা খাতুন নির্বাচিত হন। বুধবার (২৩ মার্চ) রাত ৯টায় জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার শাখার সভাপতি ছাইফুল করিম সাবু এ কমিটি ঘোষণা করেন। এর আগে বিকালে জাতীয়বিস্তারিত পড়ুন
দেশের জনগণের অবস্থা সেই আগের মতো আর নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সত্য আজ দিবালোকের মতো স্পষ্ট যে, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সময়ের পরিবর্তনের সঙ্গে জনগণের মনস্তাত্ত্বিক পরিবর্তনকে বুঝতে সক্ষম হয়নি। বাংলাদেশ বা দেশের জনগণ আর সেই আগের অবস্থানে নেই; যে চাইলেই কেউ ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা ছিনিয়ে নেবে। বৃহস্পতিবার সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন পরিহারের যে ধ্বংসাত্মক পথ বিএনপি বেছে নিয়েছে তাবিস্তারিত পড়ুন
কেশবপুরে মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠিত

যশোরের কেশবপুর উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান সংসদের ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি প্রভাষক কাজী মুজাহিদুল ইসলাম পান্নাকে আহবায়ক ও রবিউল ইসলাম রয়েলকে সদস্য সচিব মনোনীত করা হয়। বুধবার (২৩মার্চ) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব সফিকুল ইসলাম বাবুর অনুমতিক্রমে সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি কাজী টিটো ও সদস্য সচিব শাফি সমুদ্র কেশবপুর শাখা কমিটির অনুমোদন দিয়েছেন। নবগঠিত কমিটির যুগ্ম আহবায়কবিস্তারিত পড়ুন
জিয়াকে নিয়ে অস্ট্রেলিয়ান শিল্পীর গান

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণে এবার গান গেয়েছে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী নিকি। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার পরিবেশনায় নিক্কির কণ্ঠে ফুটিয়ে তোলা হয় বাংলাদেশের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগ ও দেশ গঠনে জিয়াউর রহমানের যে কৃতিত্ব। এ বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, নিকি আর এর গান অত্যন্ত আবেগ ঘনীভূত, যা কিনা বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বারবার নাড়া দিয়ে যাচ্ছে।বিস্তারিত পড়ুন
বিমানে উঠে দোয়া চাইলেন মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতের উদ্দেশে বিমানে উঠেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। বিমানে উঠেই সমর্থকদের কাছে দোয়া চাইলেন তিনি। ফেসবুকে এক পোস্টে দিল্লি ক্যাপিটালসের এই পেসার সবার কাছে দোয়া চান। মুস্তাফিজ লেখেন, ‘ঐতিহাসিক ও স্মরণীয় ওয়ানডে সিরিজ জিতেছি। এখন সময় আইপিএলের। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে টুর্নামেন্টে আমার সেরাটা দিয়ে আপনাদের গর্বিত করতে পারি। সবাইকে ধন্যবাদ।’ এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজ। নিয়মিত মুখ সাকিববিস্তারিত পড়ুন
যশোরের কেশবপুরে কোলাবরেশন বৃদ্ধিতে সিএসও প্রতিনিধিদের সমন্বয় সভা

যশোরের কেশবপুর পরিত্রাণের বাস্তবায়নে উয়াইমুভস প্রকল্পের উদ্যোগে কোলাবরেশন ও নেটওয়ার্কিং বৃদ্ধির জন্য সিএসও প্রতিনিধিদের সাথে ত্রৈ-মাসিক সমন্বয় সভা ওয়ার্ডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিএসও কমিটির সভাপতি সুফিয়া খাতুন শিখার সভাপতিত্বে ও উয়াইমুভস প্রকল্পের কর্মকর্তা উজ্জ্বল কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নওশাদ আলম, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, এ্যাড. রত্না চন্দ্র চন্দ, প্রভাষক কুন্তল বিশ্বাস,বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়া ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন

আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে ট্রাক সেল এর মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সারাদেশে ১কোটি পরিবারের মাঝে একযোগে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় কলরোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম ওই কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় টিসিবির ডিলার আজারুল ইসলাম, ট্যাগ অফিসার কামরুজ্জামান রানা, কার্ডধারী সুফলভোগী ক্রেতা সাধারণের মাঝে পণ্য তুলে দেন। উদ্বোধনী বক্তব্যে ইউপি চেয়ারম্যান এমএবিস্তারিত পড়ুন
কলারোয়ার সোনাবাড়িয়ায় টিসিবি’র পণ্য বিক্রি উদ্বোধন

কলারোয়ার সোনাবাড়িয়ায় স্বল্পমূল্যে নিন্মবিত্ত পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে সোনাবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল। টিসিবি’র ডিলার জনতা এন্টারপ্রাইজের ট্রাক থেকে প্রথম দিন অসংখ্য মানুষ নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করেন। সোনাবাড়িয়া ইউনিয়নে ৭৫৬টি ফ্যামিলি কার্ডধারী মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন। ইউপি সদস্য মাহমুদুল আলম, ইউপি সদস্য সাদ্দাম হোসেনসহবিস্তারিত পড়ুন

